মদীনার ঐতিহাসিক স্থান ও নিদর্শনসমূহ (কালার)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করি, তার কাছে সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের অন্তরের অনিষ্টতা ও খারাপ কাজসমূহ থেকে তারই আশ্রয় প্রার্থনা করি। তিনি যাকে হেদায়াত দান করেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আর তিনি যাকে পথভ্রষ্ট করেন, তাকে কেউ হেদায়াত করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো সত্য মা‘বূদ নেই, তিনি এক এবং তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ ধ তার প্রিয় বান্দা এবং রাসূল। তার উপর, তার পরিবারবর্গ ও ছাহাবীগণ এবং যারা তাদেরকে যথাযথ অনুসরণ করেছেন, তাদের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। রাসূল (স.) মদীনাকে হারাম হিসেবে ঘোষণা করেছেন, তিনি সেখানে হিজরত করেছেন। মদীনা অহির অবতরণস্থল, সেখানেই তাকে সমাহিত করা হয়েছে। সেখানে ইসলামী রাষ্ট্রের সূচনা হয় এবং সেখান থেকেই হেদায়াতের আলো ছড়িয়ে পড়ে পৃথিবীর আনাচে-কানাচে। মদীনায় রয়েছে মসজিদে নববী এবং তাক্বওয়ার উপর প্রতিষ্ঠিত প্রথম মসজিদ (মসজিদে কুবা)। মদীনার রয়েছে অসংখ্য ফযীলত ও মর্যাদা, যা তাকে পৃথিবীর অন্যান্য ভূখ- থেকে স্বতন্ত্র করেছে। সেখান থেকে ইসলামী দাওয়াতের অকুতোভয় বীর সেনানীগণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। অত্র বইটিতে মদীনার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও তার নিদর্শনসমূহ বর্ণনা করা হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | মদীনার ঐতিহাসিক স্থান ও নিদর্শনসমূহ (কালার) |
|---|---|
| ইংরেজি নাম | Modinar oitihasik sthan o nidorshonsomuho (color) |
| লেখক | প্রফেসর ড. সুলতান উমার আল-হুছাইন |
| প্রকাশনী | ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী |
| বিষয় | ইসলামী ইতিহাস ও ঐতিহ্য |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৪ |
| ভাষা | বাংলা ও আরবি |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!