য়ুরোপ-যাত্রীর ডায়ারি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
অনেক দিন থেকে ইচ্ছা ছিল য়ুরোপীয় সভ্যতার ঠিক মাঝখানটাতে ঝাঁপ দিয়ে পড়ে একবার তার আঘাত আবর্ত এবং উন্মাদনা, তার উত্তাল তরঙ্গের নৃত্য এবং কলগীতি, অট্টহাস্য করতালি এবং ফেনোচ্ছ্বাস, তার বিদ্যুৎবেগ, অনিদ্র উদ্যম এবং প্রবল প্রবাহ সমস্ত শিরা স্নায়ু ধমনীর মধ্যে অনুভব করে আসব। বহুকাল তীরে বসে বসে বালির ঘর গড়ছি এবং ভাঙছি, এবং ভাবছি, ইতিমধ্যে বন্ধু-বান্ধবেরা একে একে অনেকেই নিজ নিজ শক্তি অনুসারে সমুদ্র-মন্থন সমাপন করে এলেন; এমনি উৎসাহ যে শুষ্কতীরে ফিরে এসেও তাঁরা হস্তপদ-আস্ফালন কিছুতেই নিবৃত্ত করতে পারছেন না। আমিও তাই দেখে কৌতূহলবশতঃ একদিন অপরাহ্ণে ঐ তরঙ্গিত অগাধ রহস্যরাশির মধ্যে আনন্দে অবতরণ করেছিলুম, মুহূর্তের মধ্যে খুব খানিকটা নাড়াচাড়া হাবুডুবু এবং লোনা জল খেয়ে অচিরাৎ এসেছি। এখন কিছুদিন ডাঙার উপরে সর্বাঙ্গ বিস্তারপূর্বক চক্ষু মুদ্রিত রোদ পোহাব মনে করছি।
বইয়ের তথ্য
| নাম | য়ুরোপ-যাত্রীর ডায়ারি |
|---|---|
| ইংরেজি নাম | yurop-zatrir dairy |
| লেখক | রবীন্দ্রনাথ ঠাকুর |
| প্রকাশনী | আগামী প্রকাশনী |
| বিষয় | ডায়েরী ও চিঠি সংগ্রহ |
| আইএসবিএন | 9789840421381 |
| পৃষ্ঠা সংখ্যা | ৯৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
