ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২১টি পাতা পড়ে দেখুন
জিন, জাদু ও বদনজরের চিকিৎসা (রুকইয়াহ)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আমরা যা দেখি, এটা পৃথিবীর দৃশ্যমান জগৎ। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ, প্রাণিকুল ও উদ্ভিদরাজি। আরেকটা জগৎ রয়েছে, যা আমাদের চোখে পড়ে না। সেই অদৃশ্য জগৎটাই জিনদের জগৎ। জিনদেরও রয়েছে সমাজজীবন, ধর্ম ও শ্রেণিবিভেদ। কিছু জিন আছে শান্তশিষ্ট, কিছু আবার মারাত্মক দুষ্ট। জাদুকরেরা এই দুষ্ট জিনদের নিয়ন্ত্রণ করে এদের শক্তি কাজে লাগিয়ে জাদুটোনা করে। জাদু যে কুফরি, এতে কোনো সন্দেহ নেই।
দুষ্ট জিনের কুপ্রভাব, জাদুটোনা ও বদনজরের বিষক্রিয়া মানুষের স্বাভাবিক জীবনযাপনকে বিপর্যস্ত করে তোলে। অনেক সময় এগুলো ভয়ানক সমস্যা হয়ে দেখা দেয়। তবে সমস্যা যত ভয়ানক হোক না কেন, কুরআনুল কারিমে এর রয়েছে সমাধান ও সুচিকিৎসা। এ বইয়ে জিন, জাদুটোনা, বদনজর ইত্যকার সমস্যাবলি নিয়ে আলোচনা করা হয়েছে। বাতলে দেওয়া হয়েছে কুরআনি চিকিৎসা ও সমাধান। যাদের জীবন এসব সমস্যায় জর্জরিত, এ বইটির মাধ্যমে তারা উপকৃত হবেন, ইনশাআল্লাহ!
বইয়ের তথ্য
| নাম | জিন, জাদু ও বদনজরের চিকিৎসা (রুকইয়াহ) |
|---|---|
| ইংরেজি নাম | jin jadu o bodnojor cikitsa rokaiya |
| লেখক | শাইখ ওয়াহিদ ইবনু আব্দিস সালাম বালি |
| প্রকাশনী | সমকালীন প্রকাশন |
| বিষয় | ইসলাম ও বিজ্ঞান |
| আইএসবিএন | 9789849428907 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৯৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!