শত বছরে শত নারী
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বই পরিচিতি
নারীগ্রন্থ প্রবর্তনা বাংলা ১৪০০ সালে শতাব্দীর শেষ হিসেবে বাংলার নারীর অর্জনের জন্য এক মহাসম্মেলন করেছিল। সেটা ছিল ইংরেজি ১৯৯৩ সাল। তখন বাংলাদেশেল বিভিন্ন এলাকা থেকে পঞ্চাশোর্ধ্ব বয়সের নারীরা হাজির হয়েছিলেন ঢাকায় অনুষ্ঠিত এই সমাবেশে। এই নারীরা সমাজে কোনো-না-কোনোভাবে অবদান রেখেছেন এবং নারীর সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। এই সংগ্রামের কথা এসব নারীর ব্যক্তিগত জীবন থেকে নেওয়া হলেও এর মধ্যে প্রতিফলিত হচ্ছে এদেশের নারীদের সংগ্রামের ইতিহাস। আজ সমাজের বিভিন্ন স্তরে নারীদের যখন দেখা যায় তখন বুঝতে হবে এটা তাঁদেরই অবদান।
‘শত বছরে শত নারী’ গ্রন্থে রয়েছে বাংলা ও ইংরেজি শতাব্দীর প্রেক্ষাপটে সমাজের বিভিন্ন পর্যায়ের নারীদের বিচিত্র ও সংগ্রামী অভিজ্ঞতার কথা। এ গ্রন্থটিতে বাংলাদেশেল নারীদের নিয়ে গর্ব করার মতো তথ্য রয়েছে। এবার গ্রন্থটির পঞ্চম সংস্করণ প্রকাশ করা হচ্ছে। এতে ১০০ জনের তথ্য আছে। ‘শত বছরে শত নারীর’ পর্ব এই গ্রন্থের মাধ্যমে শেষ হচ্ছে, আপনার পড়তে খুব ভালো লাগবে নিঃসন্দেহে।
বইয়ের তথ্য
| নাম | শত বছরে শত নারী |
|---|---|
| ইংরেজি নাম | shoto bochorer shoto nari |
| লেখক | ফরিদা আখতার, সীমা দাস সীমু, সাইদা আখতার |
| প্রকাশনী | আগামী প্রকাশনী |
| বিষয় | নারী |
| আইএসবিএন | 9789840423828 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩৪৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২১ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
