বাংলাদেশ ভ্রমণ

চৌষট্টি জেলার বাংলাদেশ : গারো পাহাড়ের খোঁজে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳440

৳ 55020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 110

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বাংলাদেশকে কবি বলেছেন সকল দেশের রানি। একই দেশে সকল প্রকার প্রাকৃতিক উপাদান বিশ্বে বিরল হলেও বাংলাদেশে এটি অবারিত। সমুদ্র, পাহাড়, নদী-হাওড়-বাঁওড়-বিল, সমভূমি, বিশাল সবুজ প্রান্তর। বিশ্বের দীর্ঘ সমুদ্রসৈকত থাকতেও পর্যটনের প্রত্যাশিত বিকাশ ঘটেনি। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্টকে সেভাবে তুলে ধরতে পারিনি, যা করলে সারা বিশ্ব থেকে পর্যটকরা ছুটে আসতেন এর রূপসুধা উপভোগে। যদিও এর বাইরে কিশোরগঞ্জ হাওড়, সিলেটের রাতারগুল, মুন্সিগঞ্জ জেলার মৈনটঘাট, নোয়াখালীর হাতিয়া-সন্দ্বীপ ভ্রমণে যুক্ত হয়েছে, তবে ব্যাপকভাবে নয়। অথচ প্রাকৃতিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ও ধর্মীয় বিবেচনায় পুরো বাংলাদেশকেই ভ্রমণের আওতায় আনা যায়। দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলে রয়েছে অনেক ঐতিহাসিক ও প্রাকৃতিক নিদর্শন, যা অনায়াসে ভ্রমণ করা যায়।

শিক্ষাবিদ, কবি, লেখক ও ভ্রমণবিশারদ ড. ডি. এম. ফিরোজ শাহর আলোচ্য গ্রন্থ ‘গারো পাহাড়ের খোঁজে’ পাঠকদের যেমন নিয়ে গেছে ঘোষগাঁও, গাবরাখালী, তেমনি ইটনা হাওড়-খালিয়াজুড়ি দিয়ে সাচনাবন্দর হয়ে সুনামগঞ্জ। হাওড়ের বিশাল জলরাশি যেমন সবাইকে বিমোহিত ওমুগ্ধ করবে, তেমনি দেওয়ানগঞ্জ থেকে রাজীবপুর-রৌমারী গিয়ে দেখাবে অন্য বাংলাদেশকে। নোয়াখালীর চর আলোকজান্ডার দিয়ে ভোলার চরফ্যাশন, চর কুকড়িমুকড়িতে পাওয়া যায় সংগ্রামী মানুষের জীবন। সাতক্ষীরায় সুন্দরবনের মানুষ আর পদ্মার নদীভাঙনের সঙ্গে লড়াই করে বেঁচে যায় বহুগুণ। ২১টি ভিন্ন স্বাদের ভ্রমণকাহিনি এক মলাটে পাওয়া যাবে ‘গারো পাহাড়ের খোঁজে’ গ্রন্থে, যা পাঠককে দেবে অনাবিল আনন্দ আর তৃপ্তি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম চৌষট্টি জেলার বাংলাদেশ : গারো পাহাড়ের খোঁজে
ইংরেজি নাম choejotti jelar bangladesh : garo paharer khoje
লেখক ড. ডি. এম. ফিরোজ শাহ্‌
প্রকাশনী আগামী প্রকাশনী
বিষয় বাংলাদেশ ভ্রমণ
আইএসবিএন 9789840428342
পৃষ্ঠা সংখ্যা ২২০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
ড. ডি. এম. ফিরোজ শাহ্‌

লেখক সম্পর্কে

ড. ডি. এম. ফিরোজ শাহ্‌

ড. ডি. এম. ফিরোজ শাহ্, জন্ম ০১ আগস্ট ১৯৬৯, কুতুবপুর, শিবচর, মাদারীপুরে। স্বনামধন্য চিকিৎসক পিতা ডা. মমিন উদ্দিন আহমেদ এবং মা রহিমা বেগমের ষষ্ঠ সন্তান তিনি। পেশা অধ্যাপনা। বর্তমানে তিনি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায় কর্মরত রয়েছেন। একজন শিক্ষক প্রশিক্ষক হিসেবে দেশব্যাপী সুখ্যাতি থাকলেও ভালো লাগে নজরুলের দুরন্তপনা, শরৎচন্দ্রের বোহেমিয়ান জীবন, বুদ্ধদেবের নিসর্গ আর সৈয়দ মুজতবা আলীর দেশ ভ্রমণ। এশিয়...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 440

৳ 55020% ছাড়