ভ্রমণ ও প্রবাস

বলকানের তুর্কি হামাম

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳420

৳ 50016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 80

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বলকান অঞ্চলের ছোট্ট দেশ মেসিডোনিয়া। দেশটির রাজধানী স্কোপিয়ায় ধর্মীয় সহিষ্ণুতাবিষয়ক সম্মেলনে শরিক হওয়ার অসিলায় লেখককে কিছুদিন বসবাস করতে হয়। মুসলমান, ইহুদি ও খ্রিষ্টান ধর্মযাজকসহ নানা সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলাপ হয় সেখানে।

অবসরে লেখক ঘুরে বেড়ান নগরীর বাইজেন্টাইন যুগে নির্মিত কেল্লা, তুর্কি জমানার বাজার ও ভারদার নদীপারের প্রমেনাদে। তুর্কি স্থাপত্যকলায় সমৃদ্ধ বিতোলা নগরীতে যাওয়ার পথে বলকান বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ছাত্রদের সঙ্গেও তাঁর মেলামেশার সুযোগ ঘটে। কামাল আতাতুর্কের স্মৃতিবিজড়িত সামরিক বিদ্যালয় এবং তাঁর প্রেমিকা বলে খ্যাত এলেনি কারিনতের পৈতিৃক নিবাস দেখার সুযোগ হয় লেখকের।

দেখেন আলেকজান্ডার দ্য গ্রেটের পিতা রাজা ফিলিপের শাসনামলে নির্মিত পুরাতাত্ত্বিক সাইটও। কাজমাকচালান পর্বতসংলগ্ন উপত্যকার হাইক ও একাধিক হামামের উষ্ণ জলে অবগাহনের অভিজ্ঞতা এ ভ্রমণবৃত্তান্তকে ভিন্নতর ব্যঞ্জনা দিয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বলকানের তুর্কি হামাম
ইংরেজি নাম bolkaner turki hamam
লেখক মঈনুস সুলতান
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় ভ্রমণ ও প্রবাস
আইএসবিএন 9789849835004
পৃষ্ঠা সংখ্যা ২০৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
মঈনুস সুলতান

লেখক সম্পর্কে

মঈনুস সুলতান

জন্ম ১৯৫৬ সালে, সিলেট জেলার ফুলবাড়ী গ্রামে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস থেকে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ে পিএইচডি ।খণ্ডকালীন অধ্যাপক ছিলেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এবং স্কুল অব হিউম্যান সার্ভিসেস-এর। ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকার ভিজিটিং স্কলার ছিলেন। শিক্ষকতা, গবেষণা ও কনসালট্যান্সির কাজে বহু দেশ ভ্ৰমণ করেছেন। বর্তমানে সিয়েরা লিওনে বাস করছেন।প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার ও...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 420

৳ 50016% ছাড়