ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৯টি পাতা পড়ে দেখুন
সহজ ইসলামী আকীদা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
কুরআন সুন্নাহর আলোকে সহজ আকীদাঃ
ইসলামী আকীদার মূল ভিত্তি হলো, আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলগণ, শেষ দিবস ও তাকদীরের ভালো-মন্দের ওপর ঈমান আনয়ন করা।
আল্লাহ তা'আলা বলেন,
وَلَكِنَّ الْبِرَّ مَنْ مَامَنَ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَابِكَةِ وَالْكِتَب وَالنَّبِيِّينَ) [البقرة:
“কিন্তু সৎকর্ম হলো: যে ব্যক্তি আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ ও নবীগণের ওপর ঈমান আনবে।” [সুরা আল-বাকারা: ১৭৭]
তিনি আরও বলেন,
ءَامَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلِّ ءَامَنَ بِاللَّهِ وَمَلَبِكَتِهِ وَكُتُبِهِ.
“রাসুল তাঁর রবের পক্ষ থেকে যা তাঁর কাছে নাযিল করা হয়েছে তার ওপর ঈমান এনেছেন এবং মুমিনগণও। প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর ওপর, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ ও তাঁর রাসুলগণের ওপর।” [সুরা আল-বাকারা: ২৮৫]
তিনি আরও বলেন,
وَمَن يَكْفُرْ بِاللهِ وَمَايكتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَائِلًا بَعِيدًا
“আর যে ব্যক্তি আল্লাহ, তাঁর ফেরশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলগণ ও শেষ দিবসের প্রতি কুফরী করে সে সুদূর বিভ্রান্তিতে পতিত হলো।" [সুরা আন-নিসা: ১৩৬]
জিবরীল আলাইহিস সালাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তরে তিনি বলেন,
أنْ تُؤْمِنَ بِاللهِ، وَمَلائِكَتِهِ، وَكُتُبِهِ، وَرُسُلِهِ، وَالْيَوْمِ الآخِرِ، وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَره
“ঈমান হলো এই যে, তুমি আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলগণ ও শেষ দিনের ওপর ঈমান রাখবে এবং তুমি তাকদীরের ভালো-মন্দের প্রতিও ঈমান রাখবে।”(২)
০২. মুসলিম, আস-সহীহ, হাদীস নং ৮। হাদীসটি উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত।
বইয়ের তথ্য
| নাম | সহজ ইসলামী আকীদা |
|---|---|
| ইংরেজি নাম | sohoz islami aqida |
| লেখক | ড. আহমাদ ইবন আব্দুর রহমান আল-কাযী, মিজানুর রহমান ফকির, ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া |
| প্রকাশনী | দারুল কারার পাবলিকেশন্স |
| বিষয় | ঈমান আক্বিদা ও বিশ্বাস |
| পৃষ্ঠা সংখ্যা | ২০০ |
| ভাষা | বাংলা ও আরবি |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!