ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন

পেশাগত স্মৃতিচারণ

ড. কামাল হোসেন সম্মাননাগ্রন্থ: বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳462

৳ 55016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 88

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পটভূমি এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে এর অভিযাত্রা এই বইয়ের বিষয়বস্তু। ড. কামাল হোসেন আমাদের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ কালপর্বের সাক্ষী ও সক্রিয় অংশগ্রহণকারী। সে অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ইতিহাসের এক তাত্পর্যপূর্ণ অধ্যায় উঠে এসেছে এ বইয়ে।

ড. কামাল হোসেন আমাদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কালপর্বের প্রত্যক্ষদর্শী। কখনো নেপথ্যে আবার কখনো প্রকাশ্যে তিনি বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশে ভূমিকা রেখেছেন। আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি ছিলেন বঙ্গবন্ধুর পক্ষের অন্যতম আইনজীবী। ১৯৬৯ সালে আইয়ুব খানের ডাকা গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধুর পক্ষে সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন। ১৯৭০ সালে আওয়ামী লীগের তরফে শাসনতন্ত্রের খসড়া প্রণয়ন এবং তার ভিত্তিতে পাকিস্তানিদের সঙ্গে আলোচনায়ও ছিলেন বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী। তাঁরই নেতৃত্বে প্রণীত হয় বাংলাদেশের বাহাত্তরের সংবিধান।

বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপনে বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি তাত্পর্যপূর্ণ ভূমিকা পালন করেন। ইতিহাসের সেসব গুরুত্বপূর্ণ অধ্যায়—জানা-অজানা নানা তথ্য ও ঘটনা গ্রন্থভুক্ত কামাল হোসেনের দীর্ঘ দুটি সাক্ষাত্কারে সবিস্তার উঠে এসেছে। এ ছাড়া গ্রন্থের অন্য লেখকেরাও তাঁদের রচনায় নিজেদের অভিজ্ঞতার আলোকে ও বস্তুনিষ্ঠভাবে বাংলাদেশের জন্ম ও বিকাশে ড. কামাল হোসেনের অবদানের কথা তুলে ধরেছেন। আমাদের স্বাধীনতাযুদ্ধের পূর্বাপর ইতিহাস জানতে ও বুঝতে পাঠককে সহায়তা করবে এ বই।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ড. কামাল হোসেন সম্মাননাগ্রন্থ: বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশ
ইংরেজি নাম dr kamal hossain sommanonagrontho
লেখক মির্জা হাসান, আসিফ নজরুল, শরীফ ভূঁইয়া
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় পেশাগত স্মৃতিচারণ
আইএসবিএন 9789849835035
পৃষ্ঠা সংখ্যা ২২৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
মি

লেখক সম্পর্কে

মির্জা হাসান

পেশাগত স্মৃতিচারণ বিষয়ক লেখক · প্রকাশক: প্রথমা প্রকাশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 462

৳ 55016% ছাড়