ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন
ডিজিটাল মার্কেটিং ফর ই-কমার্স : ব্রান্ডিং. মার্কেটিং. সেল্স
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"ডিজিটাল মার্কেটিং ফর ই-কমার্স : ব্রান্ডিং. মার্কেটিং. সেল্স" বইয়ের সংক্ষিপ্ত কথা:
ই-কমার্স ও ডিজিটাল মার্কেটিং একটি অন্যটির সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। ই-কমার্স নতুন প্রজন্মের উদ্যোক্তাদের যে স্বপ্ন দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর দক্ষতার অভাবে তা কখনো কখনো ফিকে হয়ে যায়। ই-কমার্স নিয়ে দুটো বই প্রকাশের পর পাঠকদের ব্যাপক আগ্রহ ও অনুরোধের কারণে ডিজিটাল মার্কেটিং ফর ই-কমার্স বইটিতে হাত দিতে বাধ্য হয়েছি।
বর্তমান সময়ের সোস্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, লিংকডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে অনলাইন উদ্যোক্তাগণ যেন তাদের পন্যের প্রচার প্রসার করতে পারে সে আলোকে বইটির বিষয়বস্তু সাজানো হয়েছে। এছাড়া গুগল অ্যাড, গুগল এনালিটিক্স, কনটেন্ট মার্কেটিং, ই-মেইল মার্কেটিং, এসএমএস মার্কেটিংসহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ছবি ও ফিচারের সাথে কৌশলগত দিকগুলো তুলে ধরা হয়েছে।
একজন অনলাইন উদ্যোক্তা অথবা ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও বইটি অবশ্যপাঠ। আজকের ছাত্র এবং ভবিষ্যতের উদ্যোক্তারাও এর থেকে দিক নির্দেশনা পাবে। আর যারা তাদের প্রচলিত ব্যবসায়ের অনলাইন মার্কেটিং করতে চান তারাও এক থেকে নির্দেশনা পাবেন বলে আশা করি। আগামী দিনের ডিজিটাল মার্কেটারদের জন্যও এটি একটি গাইড বই। আশা করি তরুণ পাঠক ও উদ্যোক্তারা বইটি থেকে উপকৃত হবেন।
বইয়ের তথ্য
| নাম | ডিজিটাল মার্কেটিং ফর ই-কমার্স : ব্রান্ডিং. মার্কেটিং. সেল্স |
|---|---|
| ইংরেজি নাম | digital marketing for e commerce branding marketing sales |
| লেখক | সাঈদ রহমান |
| প্রকাশনী | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
| বিষয় | মাল্টিলেভেল মার্কেটিং |
| পৃষ্ঠা সংখ্যা | ১৫৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
