ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন
সাতচল্লিশের দেশভাগে গান্ধী ও জিন্নাহ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ভারতবর্ষের ইতিহাসে ১৯৪৭-এর দেশভাগ এক মর্মান্তিক ট্র্যাজেডি। সূত্রপাত অবশ্য আগেই; ১৭৫৭-এর পলাশীর যুদ্ধে ।
প্রথম সেই ট্র্যাজেডিরই পরিণতি দ্বিতীয় ট্র্যাজেডি। দেশভাগের মূল দায়িত্ব ব্রিটিশ শাসকদেরই; কলকাঠি তারাই নেড়েছে; তবে ভারতীয় নেতারাও যে দায়ী ছিলেন না এমন নয়। এই নেতাদের ভেতর প্রধান ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী ও মোহাম্মদ আলী জিন্নাহ। তাঁদের মধ্যে দূরত্ব ও বিরোধ ছিল; কিন্তু আবার নৈকট্যও ছিল। উভয়েই ছিলেন জাতীয়তাবাদী; এবং তাঁদের জাতীয়তাবাদ যদিও পরস্পরবিরোধী ছিল; তবু তাঁরা ঐকমত্য ছিলেন এক ব্যাপারে; সেটা হলো সামাজিক বিপ্লবকে প্রতিহত করা। গান্ধী ও জিন্নাহর চিন্তা, অবস্থান ও ভূমিকা নিয়ে এ বইয়ের আলোচনা উভয় নেতাকে বুঝতে তো বটেই, দেশের ইতিহাসকেও জানতে সহায়ক হবে।
গবেষণালব্ধ তথ্যসমৃদ্ধ বইটিতে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের জবাব যেমন আছে, তেমনি রয়েছে ভাবনা উদ্রেককারী অনেক উপাদানও । সন্দেহাতীতভাবেই এটি একটানা পড়বার এবং পড়ে আনন্দ পাবার মতো একটি প্রকাশনা।
বইয়ের তথ্য
| নাম | সাতচল্লিশের দেশভাগে গান্ধী ও জিন্নাহ |
|---|---|
| ইংরেজি নাম | satcalliser deshbhage gandhi o jinnah |
| লেখক | সিরাজুল ইসলাম চৌধুরী |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | সমাজ ও সভ্যতা,রাজনৈতিক ইতিহাস |
| আইএসবিএন | 9789849827849 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৫১ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
