প্রসঙ্গ : ইসলামী অর্থনীতি

ইসলামে অর্থব্যবস্থা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳405

৳ 45010% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 45

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আল্লাহ তাআলার এসব বাণী ইসলামের পূর্ণতার অর্থহীন বা অসার কোনাে দাবি নয়। কেননা ইসলামে জীবনের প্রতিটি দিকের সবচেয়ে যুক্তিসিদ্ধ এবং মানবিক ব্যবস্থা প্রদান করে এই দাবির সত্যতা প্রতিষ্ঠিত করা হয়েছে। অর্থনৈতিক ব্যবস্থা মানুষের গতিশীল জীবনধারার একটি অনিবার্য দিক, অবশ্যম্ভাবী বিভাগ।

আল্লাহ মনােনীত 'A complete code of life' হিসেবে ইসলাম তাই এ বিষয়ে সবিশেষ গুরুত্বারােপ করেছে। যে কারণে ইসলামের রয়েছে স্বকীয় আদর্শে স্বতন্ত্র অসাধারণ এক অর্থনৈতিক ব্যবস্থাপনা। এ ব্যবস্থাপনা মানুষের অর্থনৈতিক মুক্তির অব্যর্থ সনদ, অনবদ্য আয়ােজন। প্রথম মানুষ ও নবী হযরত আদম (আ.)-এর পৃথিবীতে আগমনের সঙ্গে সঙ্গে যেমন ইসলামের আগমন হয়েছে, তেমনি ইসলামী অর্থনীতিরও পথচলা সেদিন থেকেই শুরু।

প্রথম থেকেই মানুষের জন্য আল্লাহর মনােনীত একমাত্র ধর্ম ও জীবনব্যবস্থা যেমন ইসলামে ছিল, তেমনি তাদের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্যও একমাত্র অর্থনীতি ছিল ইসলামী অর্থনীতি। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে যেমন, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রেও ইসলামের নিরবচ্ছিন্ন অনুসরণ কখনই বাস্তবরূপ লাভ করেনি। বরং বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জাতির মধ্যে ভিন্ন ভিন্ন ধর্ম ও অর্থব্যবস্থা গড়ে উঠেছে। পৃথিবীর বিভিন্ন যুগে ভিন্ন ভিন্ন অঞ্চল ও দেশে যেমন আলাদা আলাদা ধর্ম, সভ্যতা ও জীবনধারা গড়ে উঠেছে, অর্থনীতির ক্ষেত্রেও সে ভিন্নতার ব্যতিক্রম হয়নি। বরং পরিবর্তিত প্রেক্ষাপট ও সমকালীন চাহিদা বিবেচনা করে অর্থনীতিবিদগণ নতুন নতুন অর্থনৈতিক চিন্তার জন্ম দিয়েছেন। আর এসব স্বতন্ত্র চিন্তাধারার ভিত্তিতে নানা রকম বিকল্প অর্থব্যবস্থা বাস্তব রূপ | লাভ করেছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইসলামে অর্থব্যবস্থা
ইংরেজি নাম islame arthobabostha
লেখক ড. মোঃ ইব্রাহীম খলিল
প্রকাশনী মেরিট ফেয়ার প্রকাশন
বিষয় প্রসঙ্গ : ইসলামী অর্থনীতি
আইএসবিএন 9847013101970
পৃষ্ঠা সংখ্যা ৪০০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ 5 · ২০১৫ সাল
ড. মোঃ ইব্রাহীম খলিল

লেখক সম্পর্কে

ড. মোঃ ইব্রাহীম খলিল

.

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 405

৳ 45010% ছাড়