ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৩৭টি পাতা পড়ে দেখুন

হাদীস বিষয়ক আলোচনা

সুন্নাহ ও প্রাচ্যবাদ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳850

৳ 1,70050% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 850

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘সুন্নাহ ও প্রাচ্যবাদ’ বইটি কেনো পড়বেন?

আমাদের অনূদিত বইটির বৈশিষ্ট্য:

১. মূল আরবি গ্রন্থ ও ইংরেজি-উর্দু অনুবাদের সমন্বয়ে গ্রন্থটির বাংলায় (সুন্নাহ ও প্রাচ্যবাদ) অনুবাদ করা হয়েছে।

২. আমাদের অনূদিত গ্রন্থটির শুরুতে সংযুক্ত করা হয়েছে আল্লামা ইউসুফ বানুরি রাহিমাহুল্লাহ-এর পর্যালোচনামূলক নীতিদীর্ঘ ভূমিকা, যা তিনি উর্দু অনুবাদের ভূমিকায় লিখেছিলেন। এছাড়া উর্দু অনুবাদ সম্পাদনায় মাওলানা ইদ্রিস মিরাঠি রাহিমাহুল্লাহ-এর জ্ঞানগর্ভ টীকা ও সংযুক্তিসমূহও যুক্ত করা হয়েছে ‘সুন্নাহ ও প্রচ্যবাদ’ গ্রন্থের টীকাতে।

৩. সকল উদ্ধৃত তথ্য রেফারেন্স যাচাই-বাছাই করা হয়েছে।

৪. প্রচুর রেফারেন্স যুক্ত করা হয়েছে এবং রেফারেন্সবিহীন প্রায় সকল উদ্ধৃতিগুলোর রেফারেন্স উল্লেখ করা হয়েছে।

৫. লেখকের উদ্ধৃতিসমূহে মাখতুত (হস্তলিপি)-র উদ্ধৃতির পরিবর্তে বর্তমানে গ্রন্থের বিদ্যমান মুদ্রিত ভার্সন থেকে আপডেট তথ্যনির্দেশ যুক্ত করা হয়েছে।

৬. লেখকের ভাষা স্পষ্ট করা ও তথ্য যুক্তি শানিত করা হয়েছে। লেখকের অস্পষ্ট বাক্যগুলো স্পষ্ট করা হয়েছে।

৭. লেখকের তথ্যগত প্রমোদ ঠিক করা হয়েছে। যেমন,

ক. ইলমি পরিভাষা উপস্থাপনে লেখক রহ.-এর তাসামূহ (ত্রুটিসমূহ) ঠিক করা হয়েছে।

খ. লেখকের যেসকল যুক্তি ও উপস্থাপনা অপরাপর যুক্তির ধোপে টেকে না সেসব যুক্তি ও উপস্থাপনাকে আরও শানিত করা হয়েছে।

৮. মূল আরবি বইটি যেহেতু লেখকের পিএইচডি গবেষণা অভিসন্দর্ভ, তাই পরবর্তিতে সামান্য পরিমার্জন করে গ্রন্থে রূপায়ন করলেও মূল আরবি গ্রন্থটি পরিপূর্ণ সুবিন্যস্ত গ্রন্থরূপ পাইনি৷ অপরদিকে আরবি থেকে উর্দু অনুবাদক ড. মাওলানা আহমাদ হাসান টুংকি রহ., ড. মুসতফা আস-সিবাঈ রহ.-এর পিএইচডি গবেষণা অভিসন্দর্ভকে একটি চমৎকার বিন্যাস ও শিরোনাম সহকারে উল্লেখ করে পরিপূর্ণ গ্রন্থ পাঠের স্বাদ দিতে সক্ষম হয়েছেন। যে কারণে আমরা বিন্যাসের ক্ষেত্রে উর্দু অনুবাদ থেকে সাহায্য নিয়েছি।

১০. উর্দু-ইংরেজি অনুবাদ থেকে সমসাময়িক ও প্রয়োজনীয় কিছু টীকা ও ইংরেজি নামসমূহের সঠিক উচ্চারণ ও ঈসাব্দ তারিখ নির্ণয় সহ আরও বেশ কিছু বিষয় যুক্ত করা হয়েছে।

১১. মূল আরবি বইটি পিএইচডি গবেষণা অভিসন্দর্ভ হলেও মূল-লেখায় তেমন টীকা এবং রেফারেন্স ছিলো না। কিন্তু গ্রন্থাকারে রূপায়নের ফলে প্রয়োজনটি দেখা দেয়। এজন্য আমরা লেখকের উৎস গ্রন্থের আলোকে প্রচুর রেফারেন্স যুক্ত করেছি। পাশাপাশি সকল হাদিসের তাহকিক ও তাখরিজ সংযোজন করেছি, যা অনুবাদটিকে একটি স্বতন্ত্রতা দেবে বলে আশা করি।

১২. বইটি যেহেতু অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের নেসাবভুক্ত, সে বিষয়ে খেয়াল রেখে হাদিসের অনুসন্ধানী পাঠকের জন্য প্রয়োজনীয় এবং উপকারী প্রচুর টীকা ও পর্যালোচনা যুক্ত করা হয়েছে। ফলে অনুবাদটি আরো স্বাতন্ত্র্য ও পাঠকপ্রিয়তা পাবে বলে আশা করি ইনশা আল্লাহ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সুন্নাহ ও প্রাচ্যবাদ
ইংরেজি নাম Sunnha o pracyabad
লেখক ড. মুসতফা আস-সিবাঈ, আহমাদ রিফআত, শাব্বীর মুহাম্মদ
প্রকাশনী পথিক প্রকাশন
বিষয় হাদীস বিষয়ক আলোচনা
পৃষ্ঠা সংখ্যা ৯২৮
ভাষা বাংলা
বাঁধাই বক্স সেট
প্রথম প্রকাশ ২০২৪
ড.

লেখক সম্পর্কে

ড. মুসতফা আস-সিবাঈ

ড. মুসতফা সিবায়ী রহিমাহুল্লাহ— ইলমি অঙ্গনে এক সুবিদিত নাম। কুরআন-সুন্নাহ-সিরাত এবং ইতিহাসের মিশেলে তৈরি করতেন তার অনবদ্য সব প্রবন্ধ-গবেষণা পত্র এবং গ্রন্থ। তার প্রতিটি রচনায় উপচে পড়তো উম্মাহর প্রতি দরদভরা জাগরণী সুর এবং মিথ্যাপন্থি যারা, বিশেষ করে প্রাচ্যবাদী, তাদের বিরুদ্ধে তার বয়ান-বক্তৃতা-রচনাসম্ভার যেন ছিলো কোনো অগ্নিগর্ভ আগ্নেয়গিরি, যার তেজোদ্দীপ্ত লাভার উত্তাপে ছারখার-প্রায় হয়ে পড়তো...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 850

৳ 1,70050% ছাড়