মাল্টিলেভেল মার্কেটিং

কনটেন্ট মার্কেটিং

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳360

৳ 48025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 120 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বাংলাদেশে কনটেন্ট মার্কেটিং টার্মটা জনপ্রিয় হয়েছে খুব বেশিদিন হয়নি, বরং বলতে গেলে এটি এখনো নতুন। দেশে ’ক্রিয়েটর ইকোনমি’ বাড়ছে, সেই সাথে কনটেন্ট নিয়ে মানষের আগ্রহ ও সচেতনতাও বাড়ছে। যার ফলে, অদূর ভবিষ্যতে দেশে প্রচুর কনটেন্ট মার্কেটারের চাহিদা তৈরি হবে, কিন্তু যথেষ্ট যোগান থাকবে না। কারণ দেশে ভালো কন্টেন্ট মার্কেটার তেমন তৈরি হচ্ছে না। এই বইটি আপনাকে কনটেন্ট মার্কেটিং বিষয়ে সম্যক ধারণা দেবে, যা কনটেন্ট মার্কেটিংকে শক্ত ক্যারিয়ার হিসেবে নেবার পথ তৈরি করে দিতে পারবে।

আপনি নবিশ বা দক্ষ যা-ই হউন না কেন, এই বই আপনাকে সাহায্য করবে বিক্রয়যোগ্য কনটেন্ট তৈরি ও বাজারজাত করে আপনার ব্যবসা, পণ্য, সেবা বা পার্সোনাল ব্র্যান্ডকে বিকশিত ও টেকসই করতে, এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে। আমার সিংহভাগ পাঠক আমাদের দেশীয় বিজনেস বা মার্কেটিংয়ের কেস স্টাডি পড়তে ভীষন পছন্দ করেন; যেটার সাথে তারা নিজেদের একাত্ম করতে পারেন। সমস্যা হলো, কন্টেন্ট মার্কেটিংয়ের অসংখ্য বিদেশি কেসস্টাডি আপনি গুগলে সার্চ করলেই পাবেন, কিন্তু আমাদের দেশীয় কোম্পানির দেশীয় মার্কেটার বা দেশীয় উদ্যোক্তা বা ব্যবসায়ী দ্বারা নির্বাহ করা কন্টেন্ট মার্কেটিংয়ের কেসস্টাডি খুঁজে পাওয়া কঠিন।

আমি বেশ কয়েকটা দেশি কেস স্টাডি এই বইতে উল্লেখ করে আমার পাঠকদের জন্য সে কাজটা সহজ করে দিয়েছি। দেখানোর চেষ্টা করেছি যে, কনটেন্ট মার্কেটিংয়ের মৌলিক সূত্রগুলো আমাদের দেশেই কত চমৎকারভাবে প্রয়োগ করা হচ্ছে! আশাকরি, ভিনদেশী কেসস্টাডিগুলোর সাথে সাথে স্থানীয় কেসগুলোও পাঠকদের জন্য একই সাথে উপভোগ্য ও শিক্ষণীয় হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কনটেন্ট মার্কেটিং
ইংরেজি নাম content marketing
লেখক প্রলয় হাসান
প্রকাশনী ইত্যাদি গ্রন্থ প্রকাশ
বিষয় মাল্টিলেভেল মার্কেটিং
আইএসবিএন 9789849050391
পৃষ্ঠা সংখ্যা ২১৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা216
ভাষাbangla
ISBN9789849050391
বান্ডিংhard cover
প্রলয় হাসান

লেখক সম্পর্কে

প্রলয় হাসান

জন্ম, বেড়ে ওঠা ও স্থায়ী বসবাস ঢাকাতে। ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিকের পাঠ চুকিয়ে অস্ট্রেলিয়াতে পাড়ি জমান উচ্চতর শিক্ষালাভের উদ্দেশ্যে। সেখান থেকে পড়াশোনা শেষ করে দেশের মাটিতে ফিরে এসে মার্কেটিংয়ে এমবিএ করেছেন। ভোক্তা সন্তুষ্টির উপর তাঁর একটি একাডেমিক গবেষণাপত্র রয়েছে। ভবিষ্যতে চার্টাড মার্কেটার হওয়ার ইচ্ছে রয়েছে। মার্কেটিং কর্মকর্তা ছিলেন দেশীয় টেকনোল...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 360

৳ 48025% ছাড়