ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন
ঈমানদীপ্ত দাস্তান সিরিজ ( ১-৮)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সুলতান সালাউদ্দিন আইউবীর শাসনকাল । পৃথিবী থেকে বিশেষত মিশর থেকে ইসলামের নাম-চিহ্ন মুছে ফেলে ক্রশ প্রতিষ্ঠার ভয়াবহ ষড়যন্ত্রে মেতে উঠেছে খৃস্টানরা । ক্রসেডাররা সলতানাতে ইসলামিয়ার উপর নানামুখী সশস্ত্র আক্রমণ পরিচালনার পাশাপাশি বেছে নেয় নানারকম কুটিল ষড়যন্ত্রের পথ । গুপ্তচরবৃত্তি, নাশকতা ও চরিত্র-বিধংসী ভয়াবহ অভিযানে মেতে উঠে তারা । মুসলমানদের নৈতিক শক্তি ধ্বংস করার হীন উদ্দেশ্যে ব্যবহার করে অর্থ, মদ, আর ছলনাময়ী রুপসী মেয়েদের । সুলতান আইউবীর হাই কমা্ন্ড ও প্রশাসনের উচ্চস্তরে একদল ঈমান-বিক্রেতা গাদ্দার তৈরী করে নিতে সক্ষম হয় তারা ।
ইসলামের মহান বীর মুজাহিদ সুলতান সালাউদ্দিন আইউবী পরম বিচক্ষণতা, দূরদর্শিতা, দু:সাহসিকতা ও অনুপম চরিত্র মাধুরী দিয়ে সেইসব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ছিনিয়ে আনেন বিজয় ।
সুলতান আইউবী ময়দানে অবতীর্ণ হয়ে অস্ত্র হাতে খ্রস্টানদের বিরুদ্ধে যে যুদ্ধ লড়েছিলেন, খ্রস্টানরা মুসলমানদের উপর যে অস্ত্রের আঘাত হেনেছিলো, ইতিহাসে ‘ক্রসেড যুদ্ধ’ নামে তার উল্লেখ পাওয়া যায় । কিন্তু সালতানাতে ইসলামীয়ার বিরুদ্ধে পরিচালিত খৃস্টানদের নাশকতা, গুপ্তহত্যা ও ছলনাময়ী রুপসী নারীদের লেলিয়ে দিয়ে মুসলিম শাসক ও আমীরদের ঈমান ক্রয়ের হীন ষড়যন্ত্র এবং সুলতান আইউবীর তার মুকাবেলা করার কাহিনী এড়িয়ে গেছেন অমুসলিম ঐতিহাসিকগণ ।
সেইসব অকথিত কাহিনী ও সুলতান আইউবীর দু:সাহসিক অভিযানের রোমাঞ্চকর ঘটনাবলী নিয়ে রচিত হলো সিরিচ উপন্যাস ‘ঈমানদীপ্ত দাস্তান’ ।
ভয়াবহ সংঘাত, রক্ত্ক্ষয়ী সংঘর্ষ ও সুলতান আইউবীর ঈমানদীপ্ত কাহিনীতে ভরপুর এই সিরিজ বইটি ঘুমন্ত মুমিনের ঝিমিয়েপড়া ঈমাণী চেতনাকে উজ্জীবিত ও শাণিত করে তুলতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস । পাশাপশি বইটি পূর্ণমাত্রায় উপণ্যাসের স্বাদ ও যোগাবে । আল্লাহ কবুল করুন ।
বইয়ের তথ্য
| নাম | ঈমানদীপ্ত দাস্তান সিরিজ ( ১-৮) |
|---|---|
| ইংরেজি নাম | Iman dipto dastan (1-8) |
| লেখক | এনায়েতুল্লাহ আলতামাশ, মাওলানা মুহিউদ্দীন খান |
| প্রকাশনী | পরশমনি প্রকাশন |
| বিষয় | ঐতিহাসিক উপন্যাস |
| পৃষ্ঠা সংখ্যা | ১৯৪৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০০২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
