ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন

বিবিধ প্রশিক্ষন

ক্ষুদ্রঋণ, শিক্ষা, বেকারত্ব ও বিসিএস

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳383

৳ 45015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 67

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বাংলাদেশের সামাজিক অগ্রগতির অন্তর্নিহিত সূত্রগুলো উন্মোচনের এবং এদের মধ্যকার আন্তঃসম্পর্ক পাঠকের সামনে তুলে ধরার প্রয়াসে ‘ক্ষুদ্রঋণ, শিক্ষা, বেকারত্ব ও বিসিএস; চলমান ডিসর্কোসের বাইরে বিকল্প প্রস্তাবনা’ বইটি রচনা করার প্রয়াস পেয়েছি। বাংলাদেশের সামাজিক উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থান কাঠামোর বর্তমান বুননের মধ্যে থেকে বইটির আলোচনাকে ক্ষুদ্রঋণ, শিক্ষা, কর্মসংস্থান, বেকারত্ব ও বিসিএস চাকুরির রহস্যময় এবং অন্তর্নিহিত থ্রেডগুলির ভেতর দিয়ে নেভিগেট করিয়েছি।

আপাতদৃষ্টিতে পরস্পর বিচ্ছিন্ন হলেও, বাংলাদেশের একটি ভালো আগামীর জন্য এই থ্রেডগুলিকে একত্রিত করেছি। আমাদের সম্মিলিত সামাজিক অগ্রগতির একটি দার্শনিক অন্বেষণে তাড়িত হয়ে এসব খাতের চ্যালেঞ্জগুলো অনুসন্ধান করেছি। এখানে দেশের ক্ষুদ্রঋণের সাথে দারিদ্র্য বিমোচনের, দারিদ্র্যের সাথে শিক্ষার, শিক্ষার সাথে দক্ষতার, দক্ষতার সাথে বেকারত্বের এবং বেকারত্বের সাথে সরকারি চাকুরি তথা বিসিএস পরীক্ষার আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করেছি। প্রথম অধ্যায়টির নাম দিয়েছি-ক্ষুদ্রঋণ, শিক্ষা এবং দারিদ্র্যর আন্তঃসম্পর্ক। তৃতীয় বিশ্বের বহু দেশে বাংলাদেশের ক্ষুদ্রঋণ সামাজিক উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃত।

এই অধ্যায়ে আমি ক্ষুদ্রঋণের মাঠের বাস্তবতা বিবেচনায় নিয়ে এর চ্যালেঞ্জগুলো বিস্তারিত আলোচনা করেছি, ডিজিটাল রূপান্তরেরকালে ক্ষুদ্রঋণের সংস্কার নিয়ে কথা বলেছি এবং সাথে সাথে ক্ষুদ্রঋণের পরিচালনা খরচ ও সুদ কমানোর গ্রাহকবান্ধব সমাধান খোঁজার চেষ্টা করেছি, কিছু সমাধান বাতলে দিয়েছি। এরপরে বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতার একটা চিত্র এঁকেছি মাদ্রাসার ভাইরাল শিশু রিফাতকে উপলক্ষ্য করে। পরবর্তীতে বিদেশে নারী শ্রম বিক্রি, নারী শ্রমের উপর জলবায়ুর প্রভাবের বিষয়টি সামান্য করে টাচ করেছি। এরপরে দারিদ্র্য বিমোচনে শিক্ষার বিনিয়োগ নিয়ে আলাপ তুলেছি, শিক্ষকদের পদ শূন্যতাকে প্রশ্ন করেছি। বাংলাদেশের স্কুল শিক্ষার কারিকুলাম নিয়ে পরীক্ষা-নিরীক্ষার বিষয় এনে স্কুল শিক্ষা বেসরকারিকরণের প্লট ও প্রেক্ষাপট আলোচনা করেছি।

আলোচনা করেছি দারিদ্র্য বিমোচনে কওমি শিক্ষার প্রভাব নিয়ে। এখানে মাদ্রাসা শিক্ষার কারিগরি রুপান্তর নিয়ে কথা বলেছি। সবমিলে, প্রথম অধ্যায়ে কেন্দ্রীয় চেষ্টা হচ্ছে-ক্ষুদ্রঋণের সাফল্য, আগামী দিনের হুমকি এবং ডিজিটাল ব্যাংকিংয়ের রূপান্তরমূলক প্রভাবগুলো অন্বেষণ করা। বাংলাদেশে টেকসই্উন্নয়নের মূল চাবিকাঠি যে এখনও ‘শিক্ষা বিনিয়োগ’ হয়ে ওঠেনি সেটাকে আমি প্রশ্নবিদ্ধ করেছি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ক্ষুদ্রঋণ, শিক্ষা, বেকারত্ব ও বিসিএস
ইংরেজি নাম khudrorin shikkha bekarotyo o bcs
লেখক ফয়েজ আহমদ তৈয়্যব
প্রকাশনী গ্রন্থিক প্রকাশন
বিষয় বিবিধ প্রশিক্ষন
আইএসবিএন 9789849877844
পৃষ্ঠা সংখ্যা ১৬৫
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
ফয়েজ আহমদ তৈয়্যব

লেখক সম্পর্কে

ফয়েজ আহমদ তৈয়্যব

ফয়েজ আহমদ তৈয়্যব, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ, ১৯৮০ সালে কুমিল্লা জেলার লাকসাম (মনোহরগঞ্জ) উপজেলার খিলা ইউনিয়নের বান্দুয়াইন গ্রামে জন্ম গ্রহণ করেন। ইলেক্ট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক। তিনি ১৯৯৭ সালে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক ও ১৯৯৯ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ২০০৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল-এ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 383

৳ 45015% ছাড়