ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন

ইসলামী বিধি বিধান ও মাসয়ালা-মাসায়েল

শারিয়া কি বলে আমরা কি করি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳360

৳ 45020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 90

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"শারিয়া কি বলে আমরা কি করি" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ

আল্লাহ্ পৃথিবীতে ইসলাম পাঠিয়েছেন বহুবার অসংখ্য নবী-রসুলের মাধ্যমে। কোরান বলছে, সেই কেতাবের অনুসারীরা প্রত্যেকবারই সেগুলােকে নষ্ট করেছে। সেজন্যই দুনিয়ায় নবীজীকে আসতে হয়েছে, কোরানকে আসতে হয়েছে সুস্পষ্ট মর্মবাণী নিয়েঃ (১) কোরান শুধুমাত্র উপদেশের কেতাবআনা’ম ৯০, (২) আল্লাহ সুসংবাদদাতা ও ভীতিপ্রদর্শক ব্যতীত অন্য কোন কাজে পয়গম্বর পাঠান না-আনাম ৪৮, এবং (৩) ইসলামে জোরজবরদস্তি নাই-সুরা বাকারা ২৫৬। এগুলাে বিচ্ছিন্ন আয়াত নয়, এগুলাে অজস্র আয়াত দ্বারা সমর্থিত কোরাণের মর্মবাণী। আমরা পুরুষেরা নারীর জন্য যুদ্ধ করি, ধ্বংস করি, খুন করি, আবার আত্মহত্যাও করি। নারীর নামে আমরা তাজমহল বানাই, যক্ষ হয়ে মেঘদূত পাঠাই। নারীর বিরহে গান-গজল-কবিতায় সারারাত জেগে থাকি, ওদের খোপায় পরাই তারার ফুল।

কিন্তু নারীকে সংসারে-সমাজে-আইনে-বিধানে-সংগঠনে সমান অধিকার দিই না। নারী মানুষকে জন্ম দেয়, জন্ম দেয় নবী-রসুলকে, জন্ম দিতে মরেও যায়। কখনাে, জীবনের বেশির ভাগ বােঝা বয় কিন্তু তার প্রতিদান তাে দূরের কথা, স্বীকৃতিও পায় না। সমাজ, সংস্কৃতি, পােশাক, খাদ্য, সাহিত্য, রাষ্ট্র, আইন আর ধর্মকে আমরা চিরকাল খুব চালাকির সাথে কাজে লাগিয়েছি নারী ও তার সম্পত্তিকে কজায় রাখবার জন্য। আমরা বুঝিনি, জীবনটা আসলে নারী-পুরুষ মিলে মধুর এক দ্বৈত-সঙ্গীত। যে হতে পারতাে গরীয়সী জননী আর স্নেহময়ী ভগিনী তাকে ধর্মের নামে দুমড়ে মুচড়ে পায়ের নীচে পিষে পিষে আজ আমরা পুরুষেরা দানবের মতাে একা হয়ে গেছি। এ-বইতে দেখানাে হলাে কিভাবে ইসলামের অপব্যবহার করে কোরান-বিরােধী, নারী-বিরােধী, ও মানবতা-বিরােধী এক ভয়ঙ্কর আত্মঘাতী অপদর্শন প্রতিষ্ঠা করা হচ্ছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম শারিয়া কি বলে আমরা কি করি
ইংরেজি নাম sharia ki bole amra ki kori
লেখক হাসান মাহমুদ
প্রকাশনী সুবর্ণ
বিষয় ইসলামী বিধি বিধান ও মাসয়ালা-মাসায়েল
আইএসবিএন 984
পৃষ্ঠা সংখ্যা ২৪০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১১
হাসান মাহমুদ

লেখক সম্পর্কে

হাসান মাহমুদ

পেশায় সমাজবিজ্ঞানের শিক্ষক। চাকুরিসূত্রে সপরিবারে থাকছেন কাতারের রাজধানী দোহায়। উচ্চতর পড়াশোনার শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে, আর শেষ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস এঞ্জেলসে (UCLA)। মাঝে গ্লোবাল স্টাডিজে একটা মাস্টার্স ডিগ্রী করেছেন টোকিওর সোফিয়া বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে নর্থওয়েষ্টার্ন বিশ্ববিদ্যালয়ের কাতার ক্যাম্পাসে পড়ান সমাজকর্তৃক নিয়ন্ত্রিত এবং প্রভাবিত ব্যক্তিগ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 360

৳ 45020% ছাড়