ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৯টি পাতা পড়ে দেখুন

কলাম সংগ্রহ/সংকলন

জনতার মঞ্চ ও অন্যান্য

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳188

৳ 25025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 62

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ছেলে বেলায় মুরুব্বিদের সাথে কয়েক বার শীত মৌসুমে আমাদের এলাকার কাছের নদী ডাকাতিয়াতে মাছের পােনা সংগ্রহ করার জন্য নৌকা করে যাওয়ার সুযােগ হয়েছিল। তখন দেখেছিলাম সাত সকালে আটিয়া কলা খেয়ে জেলেরা নদীতে পােনা ধরতে নামতেন। বলা হয়েছিল আটিয়া কলা শীতে তাদের শরীরকে গরম রাখে। এর পরে গ্রাম থেকে ঢাকায় কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশােনার কালে যাওয়ার পথে মুন্সিগঞ্জে স্টিমার ঘাটে স্টিমার থামার সাথে সাথে সাগর কলা নিয়ে বিক্রির জন্য অসংখ্য ছােট ছােট নৌকা স্টিমারকে ঘিরে ফেলতে দেখেছি।মুন্সিগঞ্জের সাগর কলা যেমনি পুষ্ট তেমনি মিষ্টি বলে দেখেছি ও অনুভব করেছি। আরাে পরে কর্ম জীবনে দেখেছি যে সাগর কলা উৎপাদনের মূল কেন্দ্র মুন্সিগঞ্জ থেকে নরসিংদী এবং তার পরে বগুড়ায় স্থানান্তরিত হয়েছে। আমাদের এলাকায় এই সময়ে সবরি কলার উৎপাদন বা লভ্যতা তেমন চোখে আসেনি।

আজ কলার উৎপাদন ও লভ্যতা অবশ্য দেশের সব এলাকায়ই প্রত্যক্ষ করেছি। গত মাসে যুক্তরাষ্ট্রের বস্টন এলাকায় একটি নামকরা ভারতীয় বিভাগীয় বিপণীতে আমি গিয়েছিলাম। সেখানে কাঁচা-পাকা কলার সাথে সাথে কলার পাতা, মােচা এমনকি, আলকা বা কলা গাছের শাস বিক্রি হতে দেখেছি।বিক্রেতা বলেছেন খাওয়ার বাইরে বিভিন্ন অনুষ্ঠানে এসবের প্রয়ােজন অভিবাসী ভারতীয় ও চীনেদের মধ্যে বিদ্যমান। আমরা এ দেশে এখন পর্যন্ত কলার পাতা, মােচা এবং আলকা বা শাঁসকে তেমন বিক্রয়যােগ্য পণ্য হিসেবে মনে করিনা । অধুনা ঢাকায় কিছু কিছু বিভাগীয় বিপণীতে কলার মােচা এবং আলকা বিক্রয়ের জন্য মজুত রাখা শুরু হয়েছে। কয়েক যুগ আগ পর্যন্ত কলার পাতায় কাংগালী ভােজের আয়ােজন দেখেছি। কলার পাতা অবশ্য দেশের উন্নয়নের এই পর্যায়ে তেমন ভাবে ব্যবহৃত হয়না। কলার পাতা, কলা গাছের ডাল ও আলকার আচ্ছাদন শুকিয়ে এখনও জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়। কলার খােসা উত্তম পশু খাদ্য হিসাবে ব্যবহার্য! পাকা কলা ভেজে সংরক্ষণ করাও স্থান বিশেষে নজরে এসেছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম জনতার মঞ্চ ও অন্যান্য
ইংরেজি নাম jonotar moncho o onnanno
লেখক ড. মহীউদ্দীন খান আলমগীর
প্রকাশনী সুবর্ণ
বিষয় কলাম সংগ্রহ/সংকলন
আইএসবিএন 9789849177451
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৭
ড. মহীউদ্দীন খান আলমগীর

লেখক সম্পর্কে

ড. মহীউদ্দীন খান আলমগীর

মহীউদ্দীন খান আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করার পর সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তারপর সরকারের সিভিল সার্ভিসে যােগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে রাজনৈতিক অর্থনীতি ও উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে পরে ১৯৮০ তে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ১৯৯৭ সালে তিনি ভারতে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 188

৳ 25025% ছাড়