টেকসই টটোগ্রাম
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাক্যের প্রতিটি শব্দে একই বর্ণ বা বর্ণগুচ্ছ পুনঃ পুনঃ ব্যবহার করে লিখিত রচনাকে বলা হয় টটোগ্রাম। টটোগ্রামের বাংলা প্রতিশব্দ ‘বর্ণালংকার’ বলা যায়। বাংলা ভাষায় খুব ছোটো দুটি প্রাচীন টটোগ্রাম দেখা যায়,যার লেখক অজ্ঞাত। প্রথমটি হচ্ছে- ‘পাখি পাকা পেঁপে পায়’। দ্বিতীয়টি- ‘কলিকাতার কানাই কুমার কর্মকারের কনিষ্ঠ কন্যা কাকলি কাকাকে কহিল,কাকা,কালো কাক কা কা করে কেন? কাকা কহিলেন,কাকের কাজ কা কা করা।
’ তবে আনুষ্ঠানিকভাবে বাংলা সাহিত্যে টটোগ্রাম চর্চা শুরু হয় বিংশ শতাব্দীর শেষের দিকে লোকশিল্পী নকুল কুমার বিশ্বাসের মাধ্যমে। আর তাই বলা যায় বাংলা সাহিত্যে টটোগ্রাম খুব বেশি নতুন নয়। বাংলায় এখন পর্যন্ত সবগুলো বর্ণ নিয়ে টটোগ্রাম রচনার সংখ্যা মাত্র দুটি। তারই অন্যতম টেকসই টটোগ্রাম। শব্দচয়ন,উপস্থাপন ও প্রক্ষেপণের চমৎকারিত্বে এ গ্রন্থ বাংলা টটোগ্রাম সাহিত্যে এক অনন্য সংযোজন বলে বিবেচিত হবে।
বইয়ের তথ্য
| নাম | টেকসই টটোগ্রাম |
|---|---|
| ইংরেজি নাম | teksoi totogram |
| লেখক | কামাল উদ্দিন আহাম্মদ |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| বিষয় | ভাষাবিষয়ক গবেষণা ও প্রবন্ধ |
| আইএসবিএন | 9789849891437 |
| পৃষ্ঠা সংখ্যা | ১০৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
| পৃষ্ঠা সংখ্যা | 108 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849891437 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!