শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত কিশোর গল্প
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছােট, জমিদার আরও ছােট, তবু, দাপটে তাঁর প্রজারা টু শব্দটি করিতে পারে না—এমনই প্রতাপ। | ছােট ছেলের জন্মতিথি পূজা। পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটী ফিরিতেছিলেন। বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই, অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। সম্মুখের দিগন্তজোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটিফাটা হইয়া আছে, আর সেই লক্ষ ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধুয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মত তাহার সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে—যেন নেশা লাগে।
ইহারই সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি। তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তঃপুরের লজ্জাসম্ভম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন, ওরে, ও গা, বলি, ঘরে আছিস? | তাহার বছর-দশেকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল, কেন বাবাকে? বাবার যে জ্বর।
বইয়ের তথ্য
| নাম | শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত কিশোর গল্প |
|---|---|
| ইংরেজি নাম | sarat chandra chattopadhyayer nirbachito kishor golpo |
| লেখক | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
| প্রকাশনী | রিদম প্রকাশনা সংস্থা |
| বিষয় | গল্প সমগ্র/সংকলন |
| আইএসবিএন | 978-984-520-069-1 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৫৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
