বিবিধ প্রবন্ধ

লকডাউনের পাণ্ডুলিপি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳196

৳ 23015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 34

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘লকডাউনের পাণ্ডুলিপি’ হচ্ছে সারাবিশ্ব তছনছ করা করােনা ভাইরাসের গল্প। চীনের উহান প্রদেশ থেকে পারমাণবিক বিস্ফোরণের মতাে কোভিড-১৯ ভাইরাসের বিশ্বজুড়ে অস্বাভাবিক দ্রুত ছড়িয়ে পড়া ও করােনা আক্রান্ত হয়ে অগণিত মৃত্যুর আতঙ্কে অন্যান্য দেশের মতাে বাংলাদেশেও সবকিছু লকডাউন হয়ে যায়। ২০২০ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত আমার লকডাউনের দিনলিপি হলাে এই গল্পগুলাে। এই পাণ্ডুলিপি শুরু হয়েছে করােনা ভাইরাসের আতঙ্কে বাংলাদেশ আতঙ্কিত হওয়ার গল্প দিয়ে। এতে আছে করােনাবাহক প্রবাসীদের দেশে ফিরে সকলের অগােচরে সফলভাবে মানুষের সাথে মিশে যাওয়ার গল্প, করােনা আক্রান্ত হয়ে ঢাকার প্যারিস রােডে শিশুর মৃত্যু ও মিরপুর ১২ নম্বরের পঞ্চাশাের্ধ বৃদ্ধের মৃত্যুর বিভীষিকাময় এক মরণকালের গল্প। বাসার ভাড়া না পেয়ে ভূতুড়ে রাতে ভবন মালিকের করুণ হাহাকারের গল্প আর সমাজের অভ্যন্তরে আর্থিক সংকট ও দুর্ভিক্ষের সংকেত হলাে এই লকডাউনের পাণ্ডুলিপি।

লকডাউনে গার্মেন্টস বন্ধ করে সপ্তাহখানেক পর আবার খুলে দেওয়ার কথা বলে শ্রমিকদের আসতে বলা হয়। যানবাহনহীন রাস্তায় পিক-আপে করে শ্রমিকরা আসার পর আবার বন্ধ ঘােষণায় তাদের অবর্ণনীয় ভােগান্তি ও দুর্দশার গল্প আছে বইটিতে। নারায়ণগঞ্জ শহরের দরিদ্র রিকশাচালকদের অনটনের গল্প করুণ রাতের রিকশা এবং লকডাউনের সময় আমার যশাের, মাগুরা, রাজবাড়ি, মানিকগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম ও কিশােরগঞ্জ। ভ্রমণের গল্প হচ্ছে দীর্ঘাত্রার রাত। সবশেষে আছে টিকেট যার, ভ্রমণ তার এই প্রচারে বাংলাদেশের অনিয়ন্ত্রিত রেল ব্যবস্থার প্রতি অনাস্থা ও লকডাউন শেষ হতেই শুরু হওয়া ঢাকা শহরের অনিঃশেষ যানজটের গল্প।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম লকডাউনের পাণ্ডুলিপি
ইংরেজি নাম lockdowner pandulipi
লেখক শরীফ আহমেদ
প্রকাশনী প্রিয় বাংলা প্রকাশন
বিষয় বিবিধ প্রবন্ধ
আইএসবিএন 9789849535317
পৃষ্ঠা সংখ্যা ১১১
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা111
ভাষাbangla
ISBN9789849535317
বান্ডিংhard cover
শরীফ আহমেদ

লেখক সম্পর্কে

শরীফ আহমেদ

কথাসাহিত্যিক ও কবি শরীফ আহমেদ-এর জন্ম ১৬ জানুয়ারি ১৯৮৩ সালে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায়। বর্তমানে ঢাকার পল্লবীতে থাকেন। স্কুলে পড়ার সময় ১৯৯৬ সাল থেকে কবিতা, গল্প ও প্রবন্ধ লেখা শুরু করেন। পেশাগত জীবনে সিভিল ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের অতিরিক্ত কোর্সসহ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি ডিগ্রি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 196

৳ 23015% ছাড়