ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন

গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ

অবক্ষয়কাল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳380

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

লুইস ক্যারলের বিখ্যাত বই ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এ কোনো কিছুই স্বাভাবিক নিয়ম মতো হয় না। শুঁয়োপোকা হুক্কা খায়, নুড়ি পাথর কেক হয়ে যায়, আর ছোট্ট শিশু হয়ে যায় শূকরছানা। আজব দেশের রাণী বিচারের সময় চেঁচিয়ে ওঠে, ‘শাস্তি আগে, রায় পরে’! অদ্ভুতুড়ে এক জগৎ!

আধুনিকতার রাজপথে হাঁটতে গিয়ে বিশ্ব যেন পথ ভুলে অ্যালিসের ওয়ান্ডারল্যান্ডের মতো কোনো এক জগতে ঢুকে পড়েছে। যেখানে পুরুষ বিয়ে করে অন্য পুরুষকে, নারী বিয়ে করে নারীকে। ছয় বাচ্চার বাপ বর্ষসেরা নারীর খেতাব পায়, নিজেকে নারী দাবি করে মহিলা কারাগারে ঢুকে পড়ে পুরুষ কয়েদী, স্কুলের বাচ্চাদের শেখানো হয় ‘যাহা নারী তাহাই পুরুষ’ আর আইন, আদালত, সমাজ দিব্যি সেটা মেনেও নেয়।

প্রতিদিন যেন একটু একটু করে মৃত সাগরপাড়ের শহরগুলোর মতো হয়ে উঠে আমাদের পৃথিবী। অ্যালিসের জগতটা ছিল মজার। কিন্তু আমাদের এ জগৎ ভয়ঙ্কর বিভীষিকার।

কেন সবার একযোগে এই অবিশ্বাস্য রকমের পাগলামি? কীভাবে স্বাভাবিক হয়ে উঠলো এতোসব বিকৃতি?

অ্যালিসের যাত্রা শুরু হয়েছিল এক সাদা খরগোশের পিছু নিতে গিয়ে। খুঁজতে খুঁজতে তার গর্তে ঢুকে পড়েছিল অ্যালিস। সেই গর্ত তাকে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল আজব এক দুনিয়াতে। প্রশ্নগুলোর জবাব পেতে হলে আমাদেরও নামতে হবে খরগোশের গর্তে। দেখতে হবে এ গর্ত আসলে কতোটা গভীর!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অবক্ষয়কাল
লেখক আসিফ আদনান
প্রকাশনী ইলমহাউস পাবলিকেশন
বিষয় গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ
পৃষ্ঠা সংখ্যা ৩৬৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা368
ভাষাbangla
বান্ডিংhard cover
আসিফ আদনান

লেখক সম্পর্কে

আসিফ আদনান

আসিফ আদনানের জন্ম ১৯৮৮ সালে চট্টগ্রামে। বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্সে মাস্টার্স করেছেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ইসলামী চিন্তা ও সভ্যতা অনুষদে (ISTAC) পিএইচডি গবেষক হিসেবে অধ্যয়নরত। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র ইসলামের আলোকে সমসাময়িক পাশ্চাত্য দর্শনের মূল্যায়ন ও ইসলামী পু...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 380