ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৬টি পাতা পড়ে দেখুন

নবী-রাসূল

বিত্তহীন বাদশাহ [হযরত ওমর ইবনে আব্দুল আযিয রহ.]

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳216

৳ 30028% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 84

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আমিরুল মুমিনীন হযরত ওমর ইবনে আব্দুল আযিয রহ.। যিনি ‘বাইআত’ গ্রহণের জন্য সমবেত জনতার মাঝে প্রদত্ত প্রথম ভাষণেই নিজের জীবন-ইতিহাস ও রাজনৈতিক জীবনালেখ্য জ্যোতির্ময় বর্ণমালায় লিপিবদ্ধ করতে সক্ষম হন। অত্যন্ত বিনয় ও ন তার সাথে মিম্বারে আরোহণ করে অতিশয় কোমলদৃষ্টিতে জনতার দিকে তাকিয়ে বলেছিলেন, “হে লোকসকল! আপনাদের নবীর পর আর কোনো নবী নেই। তাঁর প্রতি অবতীর্ণ কিতাবের পর আর কোনো কিতাব নেই। সুতরাং আল্লাহ তায়ালা যা হালাল সাব্যস্ত করেন কেয়ামত পর্যন্ত তা হালাল থাকবে।

জেনে রাখুন, আমি আপনাদের বিচারক নই; বরং আমি হলাম আপনাদের মাঝে আল্লাহর হুকুম বাস্তবায়নকারী মাত্র। জেনে রাখুন, আমি নতুন কোনো রীতিনীতি ও বিধি-বিধান চালুকারী নই; বরং আমি পূর্ববর্তী বিধি-বিধানের অনুসরণকারী মাত্র। জেনে রাখুন, আল্লাহর নাফরমানি করে কারো আনুগত্য করা জায়েয নেই। আরো জেনে রাখুন, আমি আপনাদের মাঝে শ্রেষ্ঠ নই; বরং আপনাদের মতই সাধারণ একজন মানুষ। তবে পার্থক্য হচ্ছে, আল্লাহ আমার ঘাড়ে আপনাদের সবার চেয়ে ভারি বোঝা চাপিয়ে দিয়েছেন।”

হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহ.কে অসুস্থাবস্থায় দেখে মুসলিমা ইবনে ইবনে আব্দুল মালেক দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে যখন বলেছিলেন, “আমিরুল মুমিনীন! আপনি তো অঢেল ধন-সম্পদ থাকা সত্তে¡ও সন্তান-সন্ততিকে নিঃস্ব করে রেখে গেলেন...। শোনামাত্রই তিনি দৃপ্তকণ্ঠে বলেন, “শোনো! তাদের জন্য আমার পক্ষ থেকে অভিভাবক ও ওসিয়তকারী হচ্ছেন আল্লাহ তায়ালা, যিনি মহাগ্রন্থ আল-কুরআন অবতীর্ণ করেছেন। আর তিনিই সৎলোকদের অভিভাবক।”

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বিত্তহীন বাদশাহ [হযরত ওমর ইবনে আব্দুল আযিয রহ.]
ইংরেজি নাম bittohin badsha hazrat umar ibn abdul aziz ra
লেখক শায়খ মুহাম্মাদ শুয়াইব সারওয়ার
প্রকাশনী অতিক্রম
বিষয় নবী-রাসূল,মুসলিম মনীষী ও ওলী-আউলিয়া
আইএসবিএন 9789848873883
পৃষ্ঠা সংখ্যা ৯৬
ভাষা বাংলা ও আরবি
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
শা

লেখক সম্পর্কে

শায়খ মুহাম্মাদ শুয়াইব সারওয়ার

নবী-রাসূল বিষয়ক লেখক · প্রকাশক: অতিক্রম

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 216

৳ 30028% ছাড়