শিশু-কিশোর গল্প

খুদে বিজ্ঞানী ইলিয়ানার জলবায়ু অ্যাডভেঞ্চার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳120

৳ 16025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 40

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘খুদে বিজ্ঞানী ইলিয়ানার জলবায়ু অ্যাডভেঞ্চার' জলবায়ু ও পরিবেশ বিষয়ে সচেতনতামূলক একটি গল্প ও ছবির বই। পরিবেশ ও জলবায়ু সম্পর্কে শিশুরা আনন্দ নিয়ে পড়বে, জানবে ও শিখবে। ইলিয়ানার মতো অন্য শিশুরাও আগামী দিনের বিশ্ব নাগরিক। কাজেই সে বিষয়গুলো সম্পর্কে তাদের জানা ও সচেতন হওয়া জরুরি।

আগামীর পৃথিবীটা আমাদের শিশুদের জন্য কতটুকু অনিরাপদ হয়ে উঠছে, সে জন্য তারা পরিবেশ ও জলবায়ুর সম্ভাব্য সমস্যাগুলো সম্পর্কে জানবে। সমস্যা থেকে কীভাবে উত্তরণ লাভ করা যায় তাও শিখবে। জলবায়ু পরিবর্তনের উপায় জেনে নেওয়ার জন্য তারাই একেকজন সক্রিয় পরিবেশবিদ ও বিজ্ঞানী । ইলিয়ানার মতো আমাদের দুঃসাহসী শিশুরাই চ্যালেঞ্জ মোকাবেলা করে পরিবেশের প্রতিকূল প্রভাবগুলোকে জয় করবে। আমাদের একটাই পৃথিবী ।

এই পৃথিবীকে বাঁচাতে হলে এখনই সময় প্রকৃতিকে বাঁচানোর। তাহলে জানা যাক ইলিয়ানার ক্লাইমেট অ্যাডভেঞ্চারের গল্প!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম খুদে বিজ্ঞানী ইলিয়ানার জলবায়ু অ্যাডভেঞ্চার
ইংরেজি নাম khudai biggani elianar jolobaiu adventure
লেখক হাসান ইকবাল
প্রকাশনী অয়ন প্রকাশন
বিষয় শিশু-কিশোর গল্প
আইএসবিএন 9789849883517
পৃষ্ঠা সংখ্যা ২৪
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৪
হাসান ইকবাল

লেখক সম্পর্কে

হাসান ইকবাল

লেখক পরিচিতি: হাসান ইকবাল। জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৮০। শৈশব, কৈশোর ও বেড়ে ওঠা নেত্রকোনায়। কবিতার পাশাপাশি জেন্ডার, ফোকলোর ও মুক্তিযুদ্ধ এ তিনটি ভিন্নধারায় গবেষণামূলক প্রবন্ধ লেখায় অনিঃশেষ আগ্রহ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন সমাজবিজ্ঞান বিষয়ে। বর্তমানে একটি স্প্যানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় ‘যোগাযোগ ও প্রকাশনা’ বিভাগে কাজ করছেন।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 120

৳ 16025% ছাড়