ঈমান আক্বিদা ও বিশ্বাস

হেদায়েতের জন্য কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ উভয়টিই জরুরী

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳70

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আল্লাহপাক যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য বিভিন্ন নবী রাসূল আলাইহিমুস সালামকে প্রেরণ করেছেন এবং তাঁদের কারো কারো প্রতি কিতাব নাযিল করেছেন। এভাবে উপরোক্ত দু’ ধারার সমন্বয়ে হেদায়েতের পথ উদ্ভাসিত হয়েছে। এ কথাটি আল্লাহ পাক সুরা ফাতিহাসহ কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে স্পষ্টভাবে ব্যক্ত করে মানুষকে বলে দিয়েছেন হেদায়েতের এ দুটি ধারা অবলম্বন করলেই সীরাতে মুস্তাকিম লাভ হবে। অন্যথায় নয়।

এ দুটি ধারার মধ্যে আবার রিজালুল্লাহর গুরুত্ব অধিক হওয়ায় বিভিন্ন সময় এমনও হয়েছে যে, আল্লাহপাক নবী তো পাঠিয়েছেন কিন্তু তার উপর নতুন কোন কিতাব নাযিল করা হয়নি। বরং তাকে পূর্বের কিতাব অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু এমন কখনো ঘটেনি নবী ছাড়াই কিতাব নাযিল হয়েছে। এতে বুঝা যায় রিজালুল্লাহর গুরুত্ব বেশী।

হাকীমুল ইসলাম হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ তাইয়্যেব সাহেব রহ. তার এ ঐতিহাসিক ভাষণে কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ’র অপরিহার্যতা দালীলিক ও যৌক্তিকরূপে উপস্থাপন করেছেন।

তিনি দেখিয়েছেন যে, সাহাবা যুগ থেকেই কিভাবে এ দু’টি ধারা মানার মাধ্যমে কুরআন-সুন্নাহর উপর সার্বিক আমল হয়ে আসছে। শরীআতের বিধানের উপর আমল করা ও সীরাতে মুস্তাকিমে অটল-অবিচল থাকা সার্বিকভাবে সম্ভব হয়েছে। আজকে যারা এ পথ ও পন্থার বিরুদ্ধে বক্তব্য দেয় তারাও মূলত অজ্ঞ ও অর্বাচীনদের অনুসরণ করে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম হেদায়েতের জন্য কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ উভয়টিই জরুরী
ইংরেজি নাম HEDAYTER JONNO KITABULLAH O RIJALULLAH UVOYTIE JRURI
লেখক হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ তাইয়্যেব (রহ.), মাওলানা মুহাম্মাদ জামাল উদ্দীন
প্রকাশনী মাকতাবাতুল আশরাফ
বিষয় ঈমান আক্বিদা ও বিশ্বাস,ইসলামী জীবন,বিবিধ ইসলামী বই
পৃষ্ঠা সংখ্যা ৪৮
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০১৫
হয

লেখক সম্পর্কে

হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ তাইয়্যেব (রহ.)

ঈমান আক্বিদা ও বিশ্বাস বিষয়ক লেখক · প্রকাশক: মাকতাবাতুল আশরাফ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 70