ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৪টি পাতা পড়ে দেখুন

কোরআন বিষয়ক আলোচনা

আসহাবুল কুরআন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳74

৳ 12038% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 46

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

অন্ধকার ছেয়ে গেছে গোটা সমাজ । আলোর সন্ধান পাওয়া এখন দুরূহ ব্যাপার। দারিদ্রপীড়িত অসহায় মানুষেরা যখন দারিদ্রের কষাঘাতে অতিষ্ঠ অস্থির, তখন সেবার আবরণে ফেরেশতার বেশ ধরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে ইবলিশ বাহিনী । লাখ লাখ বনি আদমকে টেনে নিয়ে যাচ্ছে খৃষ্ট ধর্মের অলীক ধাঁধার দিকে। যে ধাঁধার হাতছানি দেখতে যতই মনেরম চিত্তাকর্ষী হোক কিন্তু তার অন্তরালে যে গোমাহী , ভ্রষ্টতা ও জাহান্নামের লেলিহান অগ্নি দাউ দাউ করছে তাতে কোন সন্দেহ নেই । কোন সংশয় নেই।

এদিকে দেশীয় একদল ভেক দল সাহিত্যের নামে শিক্ষিত সামজের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যাচ্ছে এক গভীর অমানিশার দিকে। অশ্লীলতা-বেহায়পনা আর বেলেল্লাপনার দিকে ।অথচ সাহিত্য একটি আদর্শ জাতি গঠনের উত্তম হাতিয়ার । শিক্ষিত সমাজে নিরব -বিল্পবের এক উত্তম অব্যর্থ গণমাধ্যম। অথচ এ হাতিয়ার , এ গণমাধ্যমও চলে গেছে দুশমনদের হাতে।

তাই সমাজে আজ অন্ধকারের লাভা বয়ে চলছে। শয়তানদের দৌরাত্ন্যে আজ মুমিনরা অস্থির । দিশেহারা। মাঝে মাঝে একটু আধটু আলোর ঝলকানি দেখা দিলেও পরক্ষনেই আরো গভীর ঘুরঘুট্রি অন্ধকার নেমে আসে। দু:সাহসী মন সহসা চ মকে উঠে। হতাশাচ্ছন্ন হৃদয় অকস্মাৎ থমকে দাঁড়ায়। ইতিউতি করে এদিক সেদিক তাকায়।কিন্তু না । সত্যের বৈজয়ন্তী আল্লাহ যাদের হাতে তুলে দিয়েছেন তাদের জীবন -অভিধানে হতাশা-নিরাশা-ব্যর্থতা এ ধরনের কোন শব্দ থাকতে পারে না। শত বাধার বিন্ধাচল পেরিয়ের তাঁদের সম্মুখে এগিয়ে যেতেই হবে। তাঁদের যাত্রা হবে দুর্দম। তাঁদের পদবিক্ষেপ হবে দুর্বার । তাঁদের শির হবে চির উন্নত। সুনির্দিষ্ট লক্ষ্যপথে তাঁরা তীর তীব্র গতিতে এগিয়ে যাবে। তাহলেই তাঁরা বিন্ধু থেকে সিন্ধু হতে পারবে। দেশ ও জাতিকে হিদায়াতের নির্মল আলো উপহার দিতে পারবো।

এ চিন্তা শরবিব্ধ অস্থির হৃদয়ের ফসল , ‘কুরআনের অমর কাহিনীগুচ্ছ’: আসহাবুল কুরআন। আফসীর, ইতিহাস ও কুরআনের কাহিনীমূলক গ্রন্থসমূহ থেকে ঘটনার নির্যাস ধারন করে গল্পের বর্ণিল আবরণে রসাত্নক ,প্রাঞ্জল ও সাবলীল ভাষায় বিভিন্ন জাতি ও নবী রাসূলের বৈচিত্র্য ও দীপ্তময় জীবন কাহিনী তাতে উপস্থাপিত করা হয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আসহাবুল কুরআন
ইংরেজি নাম Ashabul Quran by Maktabatul Akhtar
লেখক মাওলানা নাসীম আরাফাত
প্রকাশনী মাকতাবাতুল আখতার
বিষয় কোরআন বিষয়ক আলোচনা
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা বাংলা
প্রথম প্রকাশ ২০১০
মাওলানা নাসীম আরাফাত

লেখক সম্পর্কে

মাওলানা নাসীম আরাফাত

নাসীম আরাফাত, পিতা: ফয়জন আলী; মাতা: আয়াতুন নিসা। ঠিকানা: ৪০৩/এ খিলগাঁও চৌরাস্তা, ঢাকা-১২১৯। জন্ম: ১ জানুয়ারি ১৯৬৮ ময়মনসিংহে। শিক্ষা: দাওরায়ে হাদীস, জামিয়া শারইয়্যা মালিবাগ, ঢাকা। পেশা: শিক্ষকতা ও লেখালেখি। জামিয়া শারইয়্যা মালিবাগের মুহাদ্দিস এবং মাদরাসাতুল হুদা ঢাকার পরিচালক। সম্পাদক, ইনসানিয়াত, আল কাউসার, আসদিকাউনা (আরবী)। বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে লেখালেখি করেন। লেখেন অনুবাদ, প্রবন্ধ, জীব...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 74

৳ 12038% ছাড়