চরিত্র গঠনে নবী ও মুসলিম মণীষীদের গল্প
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
হজরত আদম (আ.)= প্রথম মানুষ এবং তিনি সারা জাহানের আদি পিতা। আল্লাহপাক কী উদ্দেশ্য নিয়ে কেমন করে আমাদের আদি পিতা হজরত আদম (আ.)-কে সৃষ্টি করলেন সেকথা জানার কৌতূহল আমাদের সবারই।পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি যখন পৃথিবীতে সৃষ্টি হয়নি কোনাে মানুষ অথবা কোনাে প্রাণী। শুধু ফেরেশতা এবং জিন জাতি সারাক্ষণ আল্লাহপাকের এবাদত করত। ফেরেশতারা বাতাস থেকে সৃষ্টি আর জিন জাতি আগুনের তৈরি। আল্লাহপাক এক আদম তৈরির কথা ভাবলেন। তাে হজরত আদম (আ.)-কে সৃষ্টি করার পূর্বে আল্লাহপাক ফেরেশতাদের ডাকলেন এবং বললেন, আমি মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, আমরা তাে সারাক্ষণ আপনার এবাদতে মশগুল আছি। মানুষ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে। তারা আপনার কথার অবাধ্য হবে। আল্লাহতাআলা বললেন, আমি যা জানি তােমরা তা জানাে না।ফেরেশতাগণ চুপ হয়ে গেল। মহান সৃষ্টিকর্তা আল্লাহপাক তখন হজরত জিবরাইল (আ.)-কে ডাকলেন এবং হুকুম দিলেন পৃথিবী থেকে এক মুষ্টি মাটি এনে হজরত আদম (আ.)-এর অবয়ব তৈরি করাে। জানা যায়- এই মাটি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে নেওয়া হয়। যে কারণে হজরত আদম (আ.)-এর সন্তানেরা আকারে-চেহারায় এবং রং-এ ভিন্ন-ভিন্ন দেখা যায়। এক দেশের মানুষের চেহারা এবং কর্মের সঙ্গে অন্য আর একটি দেশের মানুষের মিল পাওয়া যায় না।
বইয়ের তথ্য
| নাম | চরিত্র গঠনে নবী ও মুসলিম মণীষীদের গল্প |
|---|---|
| ইংরেজি নাম | caritro gathane muslim nabi o monishider golpo |
| লেখক | দেলোয়ার হোসেন |
| প্রকাশনী | গ্রন্থরাজ্য |
| বিষয় | আত্মউন্নয়নমূলক বই |
| আইএসবিএন | 9789849361558 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২১ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
