ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন
উম্মাহাতুনা (মুমিন জননীদের জীবন ও শিক্ষা)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
উম্মাহাতুনা। মুমিনজননীদের জীবনীমূলক একটি বই। যারা ছিলেন আসমানি জ্ঞানে সমৃদ্ধ। উত্তম চরিত্রের পূর্ণতায় দ্যুতিময় হয়েছেন নবীজির নিবিড় পরিচর্যা ও প্রেমময় যত্নশীলতায়। যারা নবীজির সমগ্র জীবনের অংশী হয়ে তাঁর পাশে থেকেছেন সুখে-দুখে,আনন্দ ও উচ্ছলতায়। সেইসাথে আল্লাহর প্রেরিত নবীর একান্ত সান্নিধ্যে পরিশুদ্ধির স্নিগ্ধ জোছনায় স্নাত হয়ে সমগ্র নারী জাতির জন্য হয়ে উঠেছেন আদর্শ ও উপমেয়। আসলে সমাজের দুর্গ হচ্ছে ঘর। আর ঘরের দ্বাররক্ষী হচ্ছেন আমাদের নারীরা। কন্যা,জায়া ও জননীরা। সুতরাং আমাদের সমাজের দুর্গরক্ষী মা-বোনেরা খাঁটি ইমানদার ও বলিষ্ঠ মুসলিমের ভূমিকায় অবতীর্ণ হতে চাইলে প্রথমে নিতে হবে পূর্বপ্রস্তুতি।
নিজেদের কোমল কাঁধে তুলে নিতে হবে কতিপয় দায়িত্ব ও কর্তব্য। যেমনটা নিয়েছিলেন উম্মাহাতুল মুমিনিনরা। সেই উম্মাহাতুল মুমিনিনদের মোহন জীবন কাগজের পাতায় তুলে আনতে সাধ্যমতো চেষ্টা করেছেন লেখক আম্মার আবদুল্লাহ। কেবল ধারাবাহিক বিবরণী নয়; বরং তাঁদের জীবনের প্রতিটা বাঁক-বদল থেকে হাজির করেছেন শিক্ষা। তুলে ধরেছেন আধুনিক এই জীবনে তার প্রয়োগ-পদ্ধতি। মূলত এই বইটির বিশেষত্ব এখানেই
বইয়ের তথ্য
| নাম | উম্মাহাতুনা (মুমিন জননীদের জীবন ও শিক্ষা) |
|---|---|
| ইংরেজি নাম | ummahatuna mumin jononider jibon o shikkha |
| লেখক | আম্মার আবদুল্লাহ |
| প্রকাশনী | ইলহাম |
| বিষয় | ইসলামে নারী |
| পৃষ্ঠা সংখ্যা | ১৯২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
