সহীহুল বুখারী ২য় খণ্ড [কাদিম]
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
এ কিতাবটির পুরো নাম ‘আল জামিউল মুসনাদুস সাহীহুল মুখতাসারু মিন উমূরি রাসূলিল্লাহি ওয়া সুনানিহী ওয়া আইয়ামিহী’। এ কিতাবটি হাদীসের কিতাবদির মধ্যে সর্বশ্রেষ্ঠ। এটিকে “বুখারী শরীফ” ও বলা হয়। এ কিতাব সংকলনের পর থেকে অদ্যাবধি সকল উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে, আকাশের নীচে আল কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। ভারত উপমহাদেশে এই কিতাবটি বড় বড় দুই ভলিউমে প্রচলিত আছে। পুনরাবৃত্তিসহ এতে ৭২৭৫টি এবং পুনরাবৃত্তি ছাড়া প্রায় ৪০০০ টি হাদীস রয়েছে। অনেক মুহাদ্দিস এ অনন্য গ্রন্থটির ব্যাখ্যা করেছেন। তন্মধ্যে যাঁরা মূল নুসখাতে টীকা লিখেছেন তাঁরা হলেন-
ক. শায়খ আহমদ আলী সাহারানপুরী (র.)
খ. মাওলানা কাসেম নানুতভীধ (র.)
গ. আল্লামা আবুল হাসান মুহাম্মদ ইবনে আব্দুল হাদী সিন্দী (র.)
শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সংযোজন-
১. ইলমে হাদীস ও সহীহ বুখারী সম্পর্কে মুকাদ্দামা সংযোজন।
২. সর্বজনস্বীকৃত সহীহ বুখারীর টীকা “হাশিয়াতুস সিন্দী” কে অধ্যায় ও অনুচ্ছেদ অনুযায়ী উভয় খ-ের শেষে সংযোজন।
৩. শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি লিখিত الابـواب والـتـراجم لـصحـيـح الـبـخـاري কিতাবটি আরবীতে কিতাবের শুরুতে সংযোজন।
৪. প্রতিটি কিতাব, বাব ও হাদীসের নম্বর প্রদান।
৫. পুনরাবৃক্ত হাদীসসমূহ চিিহ্নতকরণ।
৬. সূচিপত্র সংযোজন।
৭. حـجـيـة الـعـمـل الـمـتـوارث নামক কিতাবটি সংযোজন।
বইয়ের তথ্য
| নাম | সহীহুল বুখারী ২য় খণ্ড [কাদিম] |
|---|---|
| ইংরেজি নাম | bukhari sharif2 by islamia |
| লেখক | ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী (র) |
| প্রকাশনী | ইসলামিয়া কুতুবখানা |
| বিষয় | মাদানি নেসাব: সপ্তম বর্ষ,মতন(মূল কিতাব),আরবি বই |
| পৃষ্ঠা সংখ্যা | ৫৬২ |
| ভাষা | আরবি |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০০০ |
| sku | 3.194gm |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
