ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৩৪টি পাতা পড়ে দেখুন
ভুলে যাওয়া গল্পগুলো
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ইসলামের সোনালি যুগের ত্যাগ ও নজরানার উপাখ্যান আমাদের প্রেরণার উৎস। ঝঞ্ঝাবিক্ষুব্ধ জীবনের এই মহাযাত্রায় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবিদের জীবনাদর্শেই আমাদের পাথেয়। তাঁদের আত্মত্যাগ ও ঘামের প্রতিটি বিন্দুকণা প্রজ্বলিত রেখেছে আমাদের এই দ্বীন, জীবনাদর্শ ও সভ্যতার সোনালি সূর্য।
কিন্তু এই মনীষীদের জীবন-পাঠশালার বিশ্বস্ত উত্তরাধিকার হিসেবে আমরা কতটুকু জেনেছি তাঁদের সম্পর্কে? কতটুকু বিচরণ করেছি আমাদের সিংহপুরুষদের বীরত্ব, সততা, অবদান ও ত্যাগ-কুরবানির বিস্তীর্ণ প্রান্তরে? বরং অবহেলা-অনাগ্রহের ধ্বংসস্তূপে যেন জরাজীর্ণ হয়ে পড়ে আছে আমাদের সোনালি যুগের অসংখ্য গল্প। যা পুনর্জীবন দিতে পারে ইতিহাসের প্রতিটি অধ্যায়কে। সবুজ অরণ্যে ছেয়ে দিতে পারে হতাশার ধু-ধু মরু প্রান্তর। যেই গল্প পাঠককে উদ্দীপ্ত করে, অভয় দেয়, সাহস সঞ্চার করে মাঝ দরিয়ায় ঝড়ের বিপরীতে বুক উঁচিয়ে দাঁড়াতে, ভুলে যাওয়া গল্পগুলো সাহাবি-তাবেয়িদের তেমনই কিছু জীবন্ত গল্পের সংকলন।
বইয়ের তথ্য
| নাম | ভুলে যাওয়া গল্পগুলো |
|---|---|
| ইংরেজি নাম | vule jawa golpogulo |
| লেখক | আলী আহমাদ মাবরুর |
| প্রকাশনী | গার্ডিয়ান পাবলিকেশন্স |
| বিষয় | ইসলামিক উপন্যাস ও গল্প |
| আইএসবিএন | 9789849899860 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৯২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
