নীতি দুর্নীতি রাজনীতি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
দুর্নীতি ও রাজনীতি বাংলাদেশ বাস্তবতায় পরস্পর সম্পৃক্ত একটি জটিল বিষয়। রাষ্ট্রীয় নীতি নির্ধারণ, প্রক্রিয়াকরণ ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে নীতি, দুর্নীতি ও রাজনীতির স্পষ্ট সমীকরণ বিদ্যমান।
নীতি ও রাজনীতি পরস্পর অবিভাজ্য। রাজনীতি নীতিবোধ দ্বারা পরিচিত ও পরিবেশিত না হয়ে কখনো কখনো কোথাও কোথাও উল্টো পথে হাঁটে। নেতিবাচক ফলদায়ক হয়ে দাঁড়ায়। দুর্নীতি সে রকমই একটি উল্টো রথের বিষয়। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেভাবেই যেন চলমান।
নীতি, দুর্নীতি ও রাজনীতির আবর্তে যে বাংলাদেশ সে সম্পর্কিত বিষয়ের বিশ্লেষণই এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয়। বাংলাদেশ সমাজ ও সরকারের সবকিছুই এর আলোচ্যসূচির অন্তর্ভুক্ত। একটি নির্দিষ্ট সময়কে যথার্থভাবে অনুধাবনের স্বার্থে বিন্যস্ত হয়েছে বিষয়াবলি। এসব বিষয়ের মাধ্যমে এটি স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে, বাংলাদেশ রাষ্ট্র ও সরকারে নীতি বিসর্জিত হয়েছে। দুর্নীতিই নীতি হিসেবে গৃহীত হয়েছে। এভাবে অনিয়মই যেন হয়ে উঠেছে নিয়ম। রাষ্ট্রব্যবস্থার মূল চালিকাশক্তি ‘রাজনীতি’ তথা রাজনৈতিক সরকার অন্যায়ের নিয়ামক হয়ে উঠেছে। এই গ্রন্থে এ অবস্থা থেকে উত্তরণের সন্ধান খোঁজা হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | নীতি দুর্নীতি রাজনীতি |
|---|---|
| ইংরেজি নাম | niti durniti rajniti |
| লেখক | ড. আবদুল লতিফ মাসুম |
| প্রকাশনী | সূচীপত্র |
| বিষয় | আন্তর্জাতিক বিষয়ক প্রবন্ধ |
| আইএসবিএন | 9789849339504 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩৫০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
