দাওয়াত ও তাবলীগ

শরীয়তের বিধি-বিধান ও তার দাবী - ভাষণসমগ্র-৫

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳435

৳ 79045% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 355

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি এমন এক বিরল, বিস্ময়কর ইলমী ব্যক্তিত্ব, যাকে কেবল এ উপমহাদেশের উলামায়ে কেরামই চিনেন এমন নয়। বরং সমগ্র মুসলিম বিশ্বের উলামায়ে কেরাম এমনকি অনেক অমুসলিম দেশের সচেতন শিক্ষিত লোকেরাও তাঁর সম্পর্কে জানেন, তাঁকে চেনেন এবং তাঁর রচনা ও বক্তৃতা দ্বারা উপকৃত হন।

তিনি আমাদের এই উপমহাদেশের গৌরব ও সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা তাঁকে এমন সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন যে, সমগ্র মুসলিম বিশ্বের প্রায় সকল জ্ঞানী-গুণীর তিনি আস্থা, ভক্তি-শ্রদ্ধার বরং ভালোবাসার পাত্র।

আল্লাহ তাআলা তাঁকে একই সাথে মজবুত আকীদা-বিশ্বাস, অন্তর্দৃষ্টিসম্পন্ন হৃদয়, রচনা ও বক্তৃতার ঈর্ষণীয় দক্ষতা দান করেছেন। আলহামদু লিল্লাহ তিনি সমগ্র জীবন সারা বিশ্বের আনাচে-কানাচে ছুটে গিয়ে লোকদেরকে তাদের দায়িত্ব-কর্তব্য, করণীয় ও বর্জনীয় বিষয়ে হৃদয়ের সবটুকু দরদ ও ভালোবাসা দিয়ে বার বার সতর্ক করেছেন। উর্দূ, আরবী ও ইংরেজি ভাষায় তাঁর বলিষ্ঠ কলমের ফসল, বিভিন্ন বিষয়ে লিখিত শত শত কিতাব সমগ্র বিশ্বের সচেতন মানুষের মধ্যে আলোড়ন ও জাগরণ সৃষ্টি করেছে। বর্তমান কর্তব্য সম্পর্কে তারা যেমন তৎপর হয়েছেন, ভবিষ্যৎ সম্পর্কেও সচেতন হয়েছেন।

হযরত-রচিত কিতাব-পত্র যেমন পৃথিবীর অনেক ভাষায় অনূদিত হয়ে মানুষকে উপকৃত করছে, তদ্রুপ হযরত রহ.-এর বায়ান সংকলন “খুতবাতে আলী মিয়াঁ রহ.”-ও অসংখ্য পথহারা মানুষের পথ প্রাপ্তির কারণ এবং অসচেতন মানুষের ঘুমন্ত হৃদয়কে জাগরিত করার মাধ্যম হয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম শরীয়তের বিধি-বিধান ও তার দাবী - ভাষণসমগ্র-৫
ইংরেজি নাম shoriater bidhi bidhan o tar dabi
লেখক সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ., মাওলানা মুহাম্মদ আব্দুল গাফফার
প্রকাশনী মাকতাবাতুল আশরাফ
বিষয় দাওয়াত ও তাবলীগ,সাহিত্য, সাংবাদিকতা, বক্তৃতার কৌশল, ভাষা ও ব্যকরণ,
আইএসবিএন 9789849898283
পৃষ্ঠা সংখ্যা ৫৬০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.

লেখক সম্পর্কে

সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.

আল্লামা আবুল হাসান আলী নাদভী (রহঃ) –এর দৃষ্টন্ত এ যুগে খুজে পাওয়া যাবে না। জীবদ্দশায়ই ২৫টি থিসিস বা পি.এইচ.ডি হয়েছে তাঁর জীবন ও কর্মের উপর। তিনি মদীনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বপ্নদ্রষ্টা । তাঁর জীবদ্দশায়ই রাসুলে আরাবীর শহর মদীনায় তাঁর নামে সড়কের নামকরণ করা হয় । তাঁর লিখিত দুই শতাধিক গ্রন্হ প্রাচ্য ও প্রাশ্চাত্যে পৃথিবীর প্রধান প্রধান সকল ভাষায় অনুদিত হয়েছে । পবিত্র কাবা শরীফের চাবী তাঁর হাতে তুলে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 435

৳ 79045% ছাড়