আত্ম-উন্নয়ন ও মোটিভেশন

রিপ্লেস ইয়োর হার্ট

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳175

৳ 25030% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

যদি কখনো নিজের মনের মতো করে কোনোকিছু না পান,তবে ভেতর থেকে ভেঙে পড়বেন না।মনকে স্বস্তি দিয়ে প্রকৃতির দিকে তাকান,প্রকৃতিও তার মতো করে সাজতে পারেনি।দেখুন প্রকৃতিও তার নিজস্ব অন্তরালে দুঃখ পুষে আমাদের'কে তার মিষ্টতা বিলিয়ে দিয়ে যায়।আমরা কেউ আমাদের মনের মতো করে কোনোকিছু পাইনা।অন্তরীক্ষের দিকে তাকান সেও তার মনের মতো নেই—কখনো মেঘ জমে আবার কখনো বৃষ্টি ঝরে।আসলে সত্যি বলতে কি জানেন?মানুষের মনের মতো করে কোনোকিছু-ই হয় না।সব কিছুকে নিজের মনের মতো করে তৈরি করে নিতে হয়।নিজের মনকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে হয়।যদি কখনো মনের মতো কাউকে সঙ্গী হিসেবে না পান তবে মন খারাপ করবেন না।

মনকে শক্ত করুন,আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কোনোকিছু-ই হয়না।আল্লাহর সিদ্ধান্তের উপর অটল থাকার চেষ্টা করুন,তিনি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাকে যা দান করবেন সেটাই খুশিমনে সাদরে গ্রহণ করুন।আমাদের হৃদয় কাননে প্রচণ্ড অসুখে ছেয়ে গেছে বলেই আমরা রবের সিদ্ধান্তের উপরে অটল থাকতে পারিনা।আমাদের মনের মতো সঙ্গী না পেলে আমরা নিজেকে হারিয়ে ফেলি,স্বপ্ন দেখার ক্ষমতা হারিয়ে ফেলি,মনের মতো করে কাজ না পেলে আমরা দুঃখীত হই।

আপনি যাকে জীবন সঙ্গী হিসেবে চেয়েছেন তিনি আপনার জীবন সঙ্গী হিসেবে অবধারিত হয়নি।আপনি যে কাজ আপনার জন্যে ভালো মনে করেছেন সেই কাজটি আপনি পাননি,আপনি যে মাদ্রাসায় ভর্তির জন্য উৎফুল্ল হয়েছিলেন সেখানে ভর্তি হতে পারেন নি।আপনি যে ভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করেছিলেন সেখানে আপনার চান্স হয়নি।এসবের পেছনের মূল কারণ কি জানেন?এসবের পেছনের মূল কারণ হলো অকল্যাণ।এসবে আপনার জন্য অকল্যাণ নিহিত ছিলো।হাল ছেড়ে দিবেন না—নিরাশ হবেন না।আমাদের একজন রব আছেন যিনি আমাদের’কে নিরাশ করতে পারেন না।একদিন সব হবে।ইন শা আল্লাহ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রিপ্লেস ইয়োর হার্ট
ইংরেজি নাম replace your heart
লেখক মোহাম্মদ আশিক
প্রকাশনী আশরাফুল মাখলুকাত প্রকাশন
বিষয় আত্ম-উন্নয়ন ও মোটিভেশন
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা112
ভাষাbangla
বান্ডিংpaperback
মোহাম্মদ আশিক

লেখক সম্পর্কে

মোহাম্মদ আশিক

আমি মোহাম্মদ আশিক। জন্মেছি টাঙ্গাইল জেলার একটি প্রত্যন্ত গ্রামে।ছোট বেলা থেকেই কবিতা লিখতাম।তবে সেই কবিতাগুলো রোমাঞ্চকর কোনো কবিতা নয়।ছোট বেলা থেকেই আমি রবকে নিয়েই ভাবতাম। আলহামদুলিল্লাহ,অফুরন্ত শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার প্রতি যিনি আমাকে অঢেল বারাকাহ্ দান করেছেন। স্বপ্নে বা কল্পনায় না ভাবা জিনিসটাও আজ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সফল করে দেখিয়ে দিলেন।মনের গহীনের অগোছালো কথাগুলো আজ মলাটবদ্ধ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 175

৳ 25030% ছাড়