সক্রেটিস ও প্লেটো নির্বাচিত উক্তি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক প্লেটো তাঁর প্রামাণ্য সংলাপরাজি (২৭টি) এবং চিঠিপত্রের (৭টি পত্র) মাধ্যমে পৃথিবীকে তাঁর নিজের এবং তাঁর গুরু সক্রেটিসের শ্রেষ্ঠ দার্শনিক ভাবনারাজি দান করে গেছেন। সেইসব চিন্তাভাবনা প্রকাশ পেয়েছে সংলাপের মধ্যকার আলোচনায়, দ্বান্দ্বিকতায়, মীমাংসেয় ও মীমাংসিত উক্তিতে। সেইসব উক্তি নির্বাচন করে, তাদের শিরোনাম নির্ধারণ করে এবং বর্ণানুক্রমে বিন্যস্ত করে উপস্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে এই পুস্তকটিকে। প্লেটোর সংলাপরাজি এবং পত্রগুচ্ছ পাঠে দেখা যায় যে, তাঁর ২৭টি সংলাপের মধ্যে ২৬টিরই প্রধান চরিত্র হচ্ছে সক্রেটিস, এবং তাঁর বয়ানেই মূল নাটকীয় আদলে উক্তিসমূহ উপস্থাপন করা হয়েছে। আধুনিককালে এসে প্লেটো-বিশেষজ্ঞগণ পাণ্ডুলিপি বিশ্লেষণ করে প্লেটোর সংলাপসমূহকে মূলত তিন ভাগে, তথা, ‘সক্রেটীয়’, ‘সক্রেটীয়-প্লেটোনীয়’ এবং ‘প্লেটোনীয়’ পর্বে ভাগ করেছেন।
বলা হচ্ছে যে, প্রথমভাগে, তথা, সংক্রেটীয় সংলাপে কেবল সক্রেটিসের চিন্তার স্ফুরণ ঘটেছে; দ্বিতীয় ভাগে যদিও সক্রেটিসের চিন্তা বীজ-চিন্তা হিসেবে কাজ করেছে, তাতে প্লেটোর ভাবনারও মিশেল ঘটেছে; তৃতীয় ভাগটি মূলত প্লেটোর চিন্তার বহিঃপ্রকাশ। আমরা সেভাবেই এই পুস্তকটিতে উক্তিসমূহ বিন্যস্ত করেছি। বিশ্বের দর্শনচিন্তায় সক্রেটিস ও প্লেটোর ভাবনারাজি বিগত আড়াই হাজার বছর চিন্তাশীল মানুষকে আলোড়িত করেছে, এখনও করছে। তাঁদের উক্তিসমূহ পাঠ করা যেমন শিক্ষার বিষয়, তেমনই আনন্দেরও; বাংলাভাষায় সেসব হীরকখণ্ড উপস্থাপন করতে পেরে আমরাও আনন্দিত ও গর্বিত।
বইয়ের তথ্য
| নাম | সক্রেটিস ও প্লেটো নির্বাচিত উক্তি |
|---|---|
| ইংরেজি নাম | socrates o plato nirbachito ukti |
| লেখক | আমিনুল ইসলাম ভুইয়া |
| প্রকাশনী | পাঠক সমাবেশ |
| বিষয় | ভাষণ ও বক্তৃতা সংকলন |
| আইএসবিএন | 9789849685692 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৮৫ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
