বাংলায় ইসলাম : সহজিয়া ও রক্ষণশীল ধারা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাংলায় ইসলাম প্রচার ও প্রসার লাভ করেছিল প্রধানত সুফিদের মাধ্যমে। ধর্মের বহিরাবরণ শরিয়ত অপেক্ষা মারেফাত বা অধ্যাত্মবাদকে গুরুত্ব দিতেন সুফিরা। শরিয়তপন্থি ধর্মবেত্তাদের চেয়ে অধ্যাত্মপন্থি সুফিরা বেশি আদৃত ছিলেন বাংলার জনসাধারণের কাছে। অধিকাংশ সুফি ছিলেন উদার, সহিষ্ণু, মানবতাবাদী ও সমন্বয়বাদী। কোনো প্রকার চরমপন্থাকে প্রশ্রয় দিত না সুফিদের প্রচারিত সহজিয়া ইসলাম। তাঁদের উদারতার প্রভাব পড়েছিল বাংলার সমাজ ও সংস্কৃতিতে। ফলে ধর্মীয় বিভেদ সত্ত্বেও এ দেশে ছিল সম্প্রীতিময় পরিবেশ।
অপরদিকে, সপ্তদশ শতাব্দীর শুরুতে কট্টরপন্থি এক ইসলামি ধর্মবেত্তার হাত ধরে ভারতবর্ষে প্রবেশ করে জেহাদতত্ত্ব বা কট্টরপন্থা। সে এবং তার কট্টরপন্থার অনুসারীরা ভারতকে মনে করতে লাগল ‘দারুল হরব’ বা বিধর্মীদের দেশ। ভারতবর্ষকে ‘দারুল ইসলাম’ বা ইসলামের ভূমি হিসেবে প্রতিষ্ঠার জন্য তারা শুরু করল জোর প্রচেষ্টা। একটা সময় সেই কট্টরপন্থার অভিঘাত এসে পোঁছে বাংলায়। সহজিয়া ইসলামের বিপরীতে কট্টরপন্থিরা প্রতিষ্ঠার প্রয়াস চালায় তথাকথিত বিশুদ্ধ ইসলাম। ফাটল ধরে বাংলার হিন্দু-মুসলমান ঐক্যে, মাথাচাড়া দেয় অশান্তি।
বইয়ের তথ্য
| নাম | বাংলায় ইসলাম : সহজিয়া ও রক্ষণশীল ধারা |
|---|---|
| ইংরেজি নাম | banglay islam sohojia o rokkhonshil dhara |
| লেখক | স্বকৃত নোমান |
| প্রকাশনী | পাঠক সমাবেশ |
| বিষয় | ইসলামের ইতিহাস |
| আইএসবিএন | 9789849761686 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
