স্মারকগ্রন্থ

সৈয়দ রশীদ আহমদ জৌনপুরি (রহ:) স্মারকগ্রন্থ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳1200

৳ 1,50020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 300

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বইটির মূল আলোচ্য বিষয়ঃ

আজকের এ বইতে যা আছে, ক্রনলজি বা ক্রমিকতার বিচারে আমি লাভ করেছি একেবারে আমার গুরুর সঙ্গে সাক্ষাতের প্রথম পর্বে। প্রথম দিকে আমার নানা প্রশ্ন ছিল তাঁর কাছে। তিনিও ধৈর্যের সঙ্গে তার উত্তর দিতেন। কিন্তু একদিন বুঝতে পারলাম যে তিনি আসল মানিক। তাঁর খোঁজই আমি সারা জীবন করে আসছি। তিনিও আমার অপেক্ষাতে ছিলেন। এ তো নিয়তির বন্ধন যা ঠিক হয়েছিলো আমার জন্মের লক্ষ বছর আগে থেকেই। তাই তাঁর কাছে আমার নিঃশর্ত আত্মসমর্পন। তাঁর কাছে এসেই বুঝলাম আমি পৌঁছে গেছি এক অন্তহীন মহাসাগরের তীরে। সেটা অষ্টাশি সালের কথা।

তারপর তাঁর পায়ের কাছে কাটিয়ে দিয়েছি তেরটি বছর। কেন জানি না প্রথম থেকেই তাঁর কথা ডায়রিতে টুকে রাখতাম। তাঁর কথা সম্পর্কে লিখতে শুরু করলাম কিন্তু ১৯৯৬ সালের দিক থেকে। প্রথমে বাংলাবাজার পত্রিকায়। তারপর একে একে সংলাপ সিরিজের বইগুলো প্রকাশিত হলো। কিন্তু এ সব বইতে বক্ষ্যমাণ বইয়ের গূঢ়তত্ত্ব সম্পর্কে লিখিনি। এ বইতে মূল আলোচ্য বিষয় হলো ইলমে ইরফান বা গূঢ়তত্ত্ব।

এর বেশির ভাগই তিনি ডিওএইচএস-এর মারকাজে তাঁর কিছু নির্বাচিত শিষ্যকে শিখিয়েছেন। কিছু কিছু জিনিস যখন তিনি আম দরবারে মসজিদের খুতবায় বলতে শুরু করলেন তখন প্রশ্ন করেছিলাম এসব জিনিস তো পীর সাহেবরা আম দরবারে বলেন না। তিনি হেসে জবাব দিলেন আমরা এখন সালেহীনদের জমানায় আছি। সুতরাং সাধারণ মুসল্লিরা যদি এতে উপকৃত হন ক্ষতি কি?

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সৈয়দ রশীদ আহমদ জৌনপুরি (রহ:) স্মারকগ্রন্থ
ইংরেজি নাম syed rasheed ahmed jounopuri rah smarokgontho
লেখক প্রফেসর মোহাম্মদ হারুন-উর-রশিদ
প্রকাশনী পাঠক সমাবেশ
বিষয় স্মারকগ্রন্থ,বিবিধ
আইএসবিএন 9789848866849
ভাষা বাংলা
প্রথম প্রকাশ ২০১৪
প্রফেসর মোহাম্মদ হারুন-উর-রশিদ

অনুবাদক সম্পর্কে

প্রফেসর মোহাম্মদ হারুন-উর-রশিদ

মোহাম্মদ হারু-উর-রশিদের জন্ম ১৯৩৯ সালের ২৮শে ডিসেম্বর আসামের তিনসুকিয়া শহরে। পিতা : রহিম উদ্দিন আহমদ, মাতা : সালমা খাতুন। পৈতৃক নিবাস : ব্রাক্ষণবাড়িয়া। ব্রাক্ষণবাড়িয়ার অন্নদা মডেল হাইস্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। ১৯৫৭ সালে আইএ পাস করেন ব্রাক্ষণবাড়িয়া কলেজ থেকে মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করে। ১৯৬০ সালে ইংরেজি সাহিত্যে অনার্স সমেত বিএ পাস করেন, ১৯৬১ সালে এমএÑ দুই-ই ঢাকা বিশ্ববিদ্যা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 1,200

৳ 1,50020% ছাড়