বাঙালির সামাজিক পদবীর ইতিহাস
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাঙালির সামাজিক পদবীর ইতিবৃত্ত অনুসন্ধান এ গ্রন্থ রচনার অন্যতম অভীষ্ট। বাঙালির নামের সাথে তার বংশ বা সামাজিক পদবীর একটি অংশ জুড়ে আছে। পদবীর সামাজিক উপযোগিতা এখনো অক্ষুণ্ণ রয়েছে বলে সেকালের মতো এ কালেও পদবীসমূহ কমবেশি সামাজিক অবস্থানের পরিচয় নির্দেশ করে। ফলে ‘পদবী’ নামক বাঙালির এ অভিধাটি নামের অনেকটা অপরিহার্য অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নামের শেষে এই সামন্ত-সামাজিক পদবীর উদ্ভব ও বিকাশের ইতিহাস অনুসন্ধান প্রচেষ্টা ‘বাঙালির সামাজিক পদবীর ইতিহাস’ গ্রন্থটির মূল উপজীব্য।
বাঙালির বিভিন্ন বংশ ও সামাজিক পদবীর ইতিবৃত্ত অন্বেষণ মূলত সামাজিক নৃতাত্ত্বিক ও ঐতিহাসিক অনুসন্ধানের বিষয়। কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপত্তির উৎস নির্ধারণের ধারাটি আমাদের দেশে অনেকটা অবহেলিত। এ বিষয়ে গবেষণা কাজও তেমন হয়নি।
সামাজিক পদবীর শেকড় অনুসন্ধানের বিষয়টি বেশ জটিল। সামন্ত-সংস্কৃতি ও কৌলিন্য প্রভাবে এবং জাতিভেদ পীড়িত সমাজ যে অস্থির ও প্রায় অবিনাশী উত্তরাধিকার নামের শেষে সংযুক্ত করে দিয়েছিল তার ব্যবহার এখনো রয়েছে।
জন্মের পর থেকে পদবীর সঙ্গে আমাদের সম্পর্কটা অনেকটা আত্মিক। ধারণা করা হয় যে, উত্তরাধিকারসূত্রে পাওয়া এ পদবীর ইতিহাস প্রাচীন। তবে কয়েকশ’ বছরের কোনো ঘটনাকে হাজার বছরের মনে করার ধারণাটি কোনো পদবীর উৎপত্তি, ইতিহাস, প্রচলন ও প্রাচীনত্ব সম্পর্কে কখনো কখনো বিভ্রান্তি সৃষ্টি করে বলে এর উৎপত্তি ও বিকাশের অনুসন্ধান জরুরি। এ কথা সত্য যে, সময়-কাল, ধর্ম-বর্ণ নির্বিশেষে নামের সাথে পদবীর মূল কারণ পেশাগত; এটি সামাজিক ও অর্থনৈতিক সংশ্লিষ্টতা নির্দেশ করে। লেখক এ গবেষণা গ্রন্থে তথ্য নির্দেশসহ বাঙালির সামাজিক পদবীর ব্যুৎপত্তি অনুসন্ধানের তথ্যসমৃদ্ধ একটি চমৎকার গ্রন্থ উপহার দেয়ার প্রয়াস পেয়েছেন। গ্রন্থটি অনুসন্ধিৎষ্ণু পাঠকের কাছে সমাদৃত হবে বলে আশা করা যায়।
বইয়ের তথ্য
| নাম | বাঙালির সামাজিক পদবীর ইতিহাস |
|---|---|
| ইংরেজি নাম | bangalir samajik podobir itihas |
| লেখক | দেলোয়ার হাসান |
| প্রকাশনী | পাঠক সমাবেশ |
| বিষয় | বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও সভ্যতা |
| আইএসবিএন | 9789849717683 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৮৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
