রাজনীতি ও রাজনীতিবিদ

ফ্যাসিবাদ : অতীত ও বর্তমান ভারত বাংলাদেশ প্রেক্ষাপট

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳213

৳ 25015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 37

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এক নেতা, এক দল, একটি মাত্র মতাদর্শ ভিত্তিক একচ্ছত্র স্বৈরাচারী শাসনব্যবস্থা। তাতে নাগরিককে বশংবদ রাখতে নিপীড়ন আর হিংস্রতায় দেশ ও জাতিকে ভয়ের চাদরে ঢেকে দেয়া। এ ব্যবস্থায় রাষ্ট্রই সব, সবকিছুই রাষ্ট্রের জন্য, রাষ্ট্র এক সর্বগ্রাসী অস্তিত্ব। ব্যক্তিগত ও মানবিক অধিকার রাষ্ট্রের বেদিমূলে বলি দেওয়া। কর্তৃত্ববাদী তেমন রাষ্ট্র মানুষের জীবনের সকল দিক নিয়ন্ত্রণ করে। তৈরি করে অবাস্তব ‘মিথ’, আর ঐ মিথের পুজা করে। উগ্র জাতীয়তাবাদের জোয়ার তুলে একদিকে নিজের স্তাবকদের নিয়ে অশুভ ঐক্য গড়ে, অন্যদিকে জাতি ও সমাজে তীব্র বিভাজন তৈরি করে। বিভাজনের ওপাশে যারা তাদের শত্রু বলে অভিহিত করে নির্মূলের নিষ্ঠুর খেলায় মাতে। উদারবাদ ও গণতন্ত্র নির্বাসিত হয়।

নির্বাচনের মাধ্যমে প্রথমে ক্ষমতায় আসে, এরপর নানা কূটকৌশল ও শক্তিবলে ক্ষমতায় জগদ্দল পাথরের মতো চেপে বসে। এমন রাজনৈতিক ব্যবস্থার নাম ফ্যাসিবাদ। জন্ম ইউরোপে উনবিংশ শতাব্দীতে। সময়ের পরিক্রমায় ভাইরাসের মতো তা সংক্রমিত করেছে বিশ্বের অনেক দেশ ও সমাজকে। এ এক নিষ্ঠুর মতবাদ, ভয়ঙ্কর মনস্তত্ত্ব। এতে রক্ত ঝরে, মানবজীবন বিপর্যস্ত হয়। রক্তের সাগরে ভেসে ফ্যাসিস্টের পতন ঘটে। ফ্যাসিবাদের বিশ্বজনীন সেই আলোচনায় সমৃদ্ধ এই বই ব্যতিক্রমী লেখক সিরাজ উদ্দিন সাথীর অনন্য উপহার। অতীত ও সাম্প্রতিক ইতিহাস নিয়ে সহজ বর্ণনায়, সাবলীল ভাষায়। সকল স্তরের পাঠকের জন্য।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ফ্যাসিবাদ : অতীত ও বর্তমান ভারত বাংলাদেশ প্রেক্ষাপট
ইংরেজি নাম fascibad otit o bartoman bharat bangladesh prekkhapat
লেখক সিরাজ উদ্দিন সাথী
প্রকাশনী অ্যাডর্ন পাবলিকেশন
বিষয় রাজনীতি ও রাজনীতিবিদ
আইএসবিএন 9789842006845
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
সিরাজ উদ্দিন সাথী

লেখক সম্পর্কে

সিরাজ উদ্দিন সাথী

লেখালেখির শুরু সেই ছাত্রজীবনে। তাঁর লেখা সংবলিত প্রথম প্রকাশিত গ্রন্থ বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য। এর অন্যতম সহ-লেখক তিনি। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্পাদিত এবং গ্রামীণ ব্যাংক কর্তৃক ১৯৮১ সালে প্রকাশিত এই গ্রন্থটি পরে ইংরেজিতে Jorimon and Others of Beltoil Village নামেও প্রকাশিত হয়। ১৯৫৫ সালে তদানীন্তন ঢাকা জেলার (বর্তমান নরসিংদী জেলা) পলাশে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব-কৈশোর কেটেছে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 213

৳ 25015% ছাড়