গল্প সমগ্র/সংকলন

প্রান্তজনের গল্প

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳556

৳ 69520% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 139

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ব্রাত্য মানুষদের নিয়ে যতগুলো ছোটগল্প আছে হরিশংকর জলদাসের, তাদের সবটা নিয়েই এই গল্পসংকলন ‘প্রান্তজনের গল্প’। প্রান্তজন কারা? সমাজের একেবারে প্রান্তে যারা বাস করে, তারাই প্রান্তজন। এটা অভিধানের কথা। ভদ্র-শিক্ষিত সমাজমানুষের দেওয়া অভিধাটা কী? ছোটলোক, ছোটজাত, নীচ বংশ, পতিত, সংস্কারহীন, আচারভ্রষ্টা এসব। বর্ণগরিমায় বিভোর সনাতনধর্ম তো গত হাজার হাজার বছর ধরে বলেই আসছে ব্রাহ্মণরা নরোত্তম, শূদ্ররা নরাধম! ‘মনুসংহিতা’য় বলা হয়েছে শূদ্রাধমও আছে। এরা নমঃশূদ্র। ডোম, মেথর, ব্যাধ, জেলে, ধোপা, মুচি, গণিকা এরা শূদ্রাধম। তাই ওরা নরাধমও। এদের নিয়েই হরিশংকরের লেখালেখি। তিনি নিজেও এরকম একটা ইতর (!) জাতে জন্মেছেন। তাই লিখতে বসলেন যখন, নিষাদ-কৈবর্ত-কোটনা-বেশ্যা-ভিক্ষুক-মেথর-চর্মকার তাঁর কলমে এসে ভর করল।

সমাজে এরাই কি শুধু প্রান্তজন? নির্যাতিত গৃহবধূ, লাঞ্ছিত গৃহকর্মী, ধর্ষিতা স্কুলছাত্রী, সহায়হীন ভিক্ষুক এরা কি প্রান্তজন নয়! হ্যাঁ, ওরাও একধরনের প্রান্তজন। প্রান্তজনই শুধু অচ্ছুত আর অপাঙ্ক্তেয় নয়, উঁচুজাতের ভদ্র-শিক্ষিত পরিবারেও এই প্রান্তমানুষদের দেখা মিলে। ‘ক্ষরণ’ গল্পের দেবর্ষি, ‘চিঠির দরিদ্রকৃষকের কালাকোলা মেয়েটি, ‘রতন’-এর রতন, ‘ভিখারি’র ভিক্ষুকটি, ‘তিতাসপাড়ের উপাখ্যানে’র অদ্বৈত মল্লবর্মণ, ‘একটি হাত, ডান হাত’-এর একলব্য এদের প্রতিপ্রত্যেকে প্রান্তজন। ‘একজন জলদাসীর গল্প’, ‘কুন্তীর বস্ত্রহরণ’, ‘হুড়কো’, ‘মোহনা’, ‘খিদে’ এসবগল্প পাঠককে এক একটি জীবনজিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করাবে। বাঙালিজীবনের দ্ব›দ্ব-বিদ্বেষ, প্রীতি-প্রতিবাদ হরিশংকরের গল্পের বিষয়-আশয়। সবকিছুকে ছাপিয়ে মানবিক মূল্যবোধই তাঁর গল্পে তীব্র হয়ে উঠে। ‘প্রান্তজনের গল্প’গুলো পাঠ করতে করতে পাঠক তা অনুভব করবেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্রান্তজনের গল্প
ইংরেজি নাম prantajaner galpa
লেখক হরিশংকর জলদাস
প্রকাশনী পাঠক সমাবেশ
বিষয় গল্প সমগ্র/সংকলন
আইএসবিএন 9789848125922
পৃষ্ঠা সংখ্যা ৩৬৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা364
ভাষাbangla
ISBN9789848125922
বান্ডিংhard cover
হরিশংকর জলদাস

লেখক সম্পর্কে

হরিশংকর জলদাস

প্রখ্যাত ঔপন্যাসিক হরিশংকর জলদাস ১৯৫৫ সালের ১২ই অক্টোবর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উত্তর পতেঙ্গা গ্রামের এক জেলে পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা যুধিষ্ঠির জলদাস পেশায় ছিলেন একজন জেলে। ফলে আর্থিক অভাব অনটন আর অর্থনৈতিক টানাপোড়েনই ছিল হরিশংকরের বেড়ে ওঠার সঙ্গী। হরিশংকর জলদাসের শৈশব-কৈশোর কাটে পতেঙ্গার কৈবর্তপাড়ায়। তার বাবার স্বপ্ন ছিল ছেলেকে জেলের জীবনযুদ্ধে না জড়িয়ে শিক্ষিত করবেন যেন ছেলে সম্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 556

৳ 69520% ছাড়