জলধর সেনের আত্মজীবনী
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
কুমারখালীর কাঙাল হরিনাথ মজুমদার-সম্পাদিত ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ পত্রিকা ও তাঁর ‘ফিকিরচাঁদ ফকিরের দল’-কে কেন্দ্র করে দূর-মফস্সলে গড়ে উঠেছিল এক সারস্বত-গোষ্ঠী। হরিনাথ-প্রাণিত এই দলকে ‘কাঙাল-মণ্ডলী’ হিসেবে আখ্যা দেওয়া যায়। জলধর সেন (১৮৬০-১৯৪৩) ছিলেন এই ‘কাঙাল-মণ্ডলী’রই এক উজ্জ্বল জ্যোতিষ্ক।
জলধর সেন ছিলেন উনিশ ও বিশ শতকের সমাজ-সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে এক সংযোগ সেতু। প্রায় আশি বছরের জীবন তিনি উৎসর্গ করেছিলেন সাহিত্যসাধনা ও সাময়িকপত্র-সম্পাদনা কর্মে। জলধরের কৃতিতে মুগ্ধ রবীন্দ্রনাথ তাঁর সংবর্ধনা উপলক্ষে লিখেছিলেন : ‘যিনি বাংলা সাহিত্য সমাজে আপন স্নিগ্ধ সহৃদয়তাগুণে বর্তমান সাহিত্যসাধকদের হৃদয় জয় করিয়াছেন সেই প্রবীণ সাহিত্যতীর্থপথিক শ্রীযুক্ত জলধর সেনের সম্মাননার উদ্দেশে উৎসৃষ্ট প্রশস্তিপুস্তকে এই কয়েক ছত্র অর্ঘ্যরূপে পাঠাইলাম।’
এই কৃতবিদ্য স্বারস্বত-সাধকের অন্তরঙ্গ স্মৃতিচর্চা- ‘জলধর সেনের আত্মজীবন।’ এক অপস্রিয়মাণ কালের সমাজ, জীবন ও সংস্কৃতির অনবদ্য চালচিত্র এই বইটি। দীর্ঘ চৌষট্টি বছর পর জলধর সেনের এই দুষ্প্রাপ্য মহার্ঘ আত্মকথাটির প্রতিলিপি সংস্করণ প্রকাশিত হলো ডক্টর আবুল আহসান চৌধুরীর সম্পাদনায়।
বইয়ের তথ্য
| নাম | জলধর সেনের আত্মজীবনী |
|---|---|
| ইংরেজি নাম | jaladhar sener atmojibani |
| লেখক | ডক্টর আবুল আহসান চৌধুরী |
| প্রকাশনী | পাঠক সমাবেশ |
| বিষয় | আত্মজীবনী |
| আইএসবিএন | 9789849408376 |
| পৃষ্ঠা সংখ্যা | ২০৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
