ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৭টি পাতা পড়ে দেখুন
জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। ইসলামের কারণে তিনি জন্মভূমি মক্কা ছেড়ে যান। কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে স্বামী শহিদ হন। দরিদ্রতা, অর্থকষ্ট তো আছেই। এসবের মধ্যেও আল্লাহ ও তাঁর রাসুলের ভালোবাসায় ছিলেন নিবেদিত।
দ্বীনের প্রতি একনিষ্ঠতা, ত্যাগ ও অবদানের কারণে স্বামীর মৃত্যুর পর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বিয়ে করেন। নবিজির সংসার করতে পেরেছিলেন মাত্র কয়েক মাস। তারপর মহান আল্লাহ তাঁকে দুনিয়া থেকে নিয়ে যান। তিনি গরিব, দুঃখী ও অসহায়ের পাশে দাঁড়াতেন। দুহাত ভরে দান করতেন। ফলে তাঁর নাম হয়ে যায় উম্মুল মাসাকিন—গরিব-দুঃখীর মা হিসেবে। মহান আল্লাহ সম্মানিত করে উপাধি দেন উম্মুল মুমিনিন—রাদিয়াল্লাহু আনহা।
আজকের এই অন্ধকারে নিমজ্জিত পৃথিবীকে যদি আমরা আলোকিত করতে চাই, যদি চাই আমাদের মা-বোন-কন্যারা পৃথিবীবাসীর জন্য জ্ঞান ও কল্যাণের আলোকমশাল হয়ে থাকবে, তবে উম্মুল মুমিনিনদের জীবনাচার হবে তাদের পাথেয়।
বইয়ের তথ্য
| নাম | জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা |
|---|---|
| ইংরেজি নাম | zainab bint khuzaima radiyallahu anha |
| লেখক | সুলতানুল মু’মিনীন |
| প্রকাশনী | পড় প্রকাশ |
| বিষয় | ইসলামে নারী |
| পৃষ্ঠা সংখ্যা | ৯৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!