ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৯টি পাতা পড়ে দেখুন

রাজনৈতিক ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড

রক্তাক্ত পিলখানা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳460

৳ 55016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 90

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

রক্তাক্ত পিলখানা" বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে নেয়া: "

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের নামে পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটেছিল এক নারকীয় হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড নিয়ে যতোগুলো তদন্ত হয়েছে, মতামত এসেছে এর সবগুলোতেই মোটা দাগে যা বলা হয়েছে তার সংক্ষিপ্তরূপ হচ্ছে, যে কারণে এ বিদ্রোহ হয়েছে, তা ছিল অযৌক্তিক ও ভিত্তিহীন। সেনাবাহিনীর মেেনাবল নষ্ট করা, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে দেওয়াই ছিল এ হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কারণ। বিডিআর বিদ্রোহের পর দেশের কোটি কোটি মানুষ কষ্ট পেয়েছেন। সেই কষ্টের মধ্যেও অনেকে আবার কপাল কুচকে অপ্রাসঙ্গিক অনেক কথা বলেছেন। বুঝে হোক, না বুঝে হোক, ধারণা থাকুক আর নাই থাকুক সেনাবাহিনী সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। বিডিআর বিদ্রোহের পর আড়াইশ' বছরের পুরনো বাহিনীর মেরুদণ্ড ভেঙ্গে গিয়েছিল। বিডিআর হারিয়েছিল এ বাহিনীর গৌরব, ঐতিহাসহ সবকিছু। সেনাবাহিনী হারিয়েছিল নিবেদিত প্রাণ, নির্ভিক ৫৭ কর্মকর্তা। জাতি হিসেবে আমরা কি হারিয়েছি সেই কথা কি আমরা কখনো ভেবিছি??? দরবার হলে সেদিন আসলে কি ঘটেছিল? এখন পর্যন্ত তথ্য ও দলিল বলতে আছে কয়েকজন সেনা কর্মকর্তার সাক্ষাতকার, ২৫ ফেব্রুয়ারি কয়েকটি টিভি চ্যানেলে প্রচারিত রিপোর্টে কয়েকজন জওয়ানের সাক্ষাতকার, সরকারি গঠিত তদন্ত কমিটির রিপোর্টসহ সেনা বাহিনী আর বিডিআরের নিজস্ব তদন্ত রিপোর্টে যা এসেছে সেটাই। ওখানে কোনো গণমাধ্যম কর্মীরা ছিলেন না। ফলে ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। অকাট্য প্রমাণ হিসেবে কিছু স্থির চিত্র পাওয়া গেছে যা শতভাগ সত্য। আর পাওয়া গেছে সিসি টিভির ক্যামেরার কিছু ফুটেজ। যেখানে একজন কর্মকর্তাকে লাঞ্ছিত করার ফুটেজ আছে। সেদিন আসলে কি ঘটেছিল তার শতভাগ বর্ণনা পাওয়া সম্ভব। সেনা কর্মকর্তাদের সাক্ষাতকার শুনে কেউ কেউ বিশ্বাস করেছেন, আবার কেউবা বলেছেন অতিরঞ্জিত। বছর যতো যাবে বিতির ঘটনা নিয়ে আসবে আরো নানান তথ্য। দরবার হলে যে রক্তের দাগ, তা শুকিয়ে গেলেও এই বিডিআর বিদ্রোহ বাংলাদেশের ইতিহাকে বার বার নাড়া দেবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রক্তাক্ত পিলখানা
ইংরেজি নাম Roktatto Pillkhana
লেখক মোস্তফা মল্লিক
প্রকাশনী সুচয়নী পাবলিশার্স
বিষয় রাজনৈতিক ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড
আইএসবিএন 97898490079344
পৃষ্ঠা সংখ্যা ৩৫২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
মো

লেখক সম্পর্কে

মোস্তফা মল্লিক

রাজনৈতিক ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড বিষয়ক লেখক · প্রকাশক: সুচয়নী পাবলিশার্স

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 460

৳ 55016% ছাড়