হাদীস বিষয়ক আলোচনা

যুগশ্রেষ্ঠ আলেমদের ব্যাখ্যায় হাদিসে আরবাইন – ১ম ও ২য় খন্ড

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳900

৳ 1,20025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 300

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘হাদিসে আরবাইন’ মূলত ইমাম নববির নির্বাচিত ও দীনের সামগ্রিক জ্ঞানমূলক চল্লিশ (মোট বিয়াল্লিশ)-টি হাদিসের সংকলন। রাসুল সা. এর একটি সুসংবাদকে কেন্দ্র করে যুগে যুগে ইমামগণ চল্লিশ হাদিসের সংকলন করেছেন। কিন্তু সর্বমহলে-সর্বজনীনভাবে ইমাম নববির ‘আরবাইন’ (চল্লিশ হাদিসের সংকলন)-ই সবচেয়ে বেশি কবুলিয়াত পেয়ে এসেছে। কারণ, ইমাম নববি রহ. বলেন,

‘আলেমদের কেউ কেউ দীনের মৌলিক বিষয়ে চল্লিশ হাদিসের সংকলন করেছেন, কেউ করেছেন দীনের শাখাগত বিষয়ে। আবার কেউ করেছেন জিহাদ বিষয়ে; কেউ যুহদ ও দুনিয়াবিমুখতা বিষয়ে; কেউ আদব-আখলাক বিষয়ে; কেউ খুতবা বিষয়ে। নিঃসন্দেহে সবার উদ্দেশ্যই এক্ষেত্রে অত্যন্ত সৎ ও নিষ্ঠাপূর্ণ। আল্লাহ তাদের প্রত্যেকের প্রতিই সন্তুষ্ট হোন। তবে আমি মনে করি, চল্লিশ হাদিসের সংকলন হওয়া দরকার এরচেয়েও মহৎ লক্ষ্যে, যেখানে চল্লিশ হাদিসে দীনের সবগুলো বিষয় চলে আসবে। এবং একেকটি হাদিস হবে দীনের একেকটি খুঁটির মতো। উলামায়ে কেরাম যেগুলোর (কোনো কোনোটির) ব্যাপারে মন্তব্য করেছেন, “দীনের কেন্দ্র”, “দীনের অর্ধেক কথা”, “দীনের এক তৃতীয়াংশ” ইত্যাদি শব্দে। দ্বিতীয়ত, চেষ্টা করেছি, প্রতিটি হাদীসই যেন হয় সহিহ হাদিস।’ – ভূমিকা, ‘আল-আরবাইন আন নাবাবিয়্যা’

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম যুগশ্রেষ্ঠ আলেমদের ব্যাখ্যায় হাদিসে আরবাইন – ১ম ও ২য় খন্ড
ইংরেজি নাম hadise arabain-1st-and-2nd-part
লেখক ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ.), শায়খ মুহাম্মদ বিন সালিহ আল উসাইমিন, মুফতি তারেকুজ্জামান, আবূ নুয়াইম শরীফ
প্রকাশনী মাকতাবাতুল আসলাফ
বিষয় হাদীস বিষয়ক আলোচনা
পৃষ্ঠা সংখ্যা ৮৯৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
ইম

লেখক সম্পর্কে

ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ.)

তাঁর পূর্ণনাম মুহিউদ্দ্বীন আবু যাকারিয়া ইয়াহইয়া ইবনুশ শায়েখ আবু ইয়াহইয়া মুররি ইবনে হাসান ইবনে হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে জুম‘আ ইবনে হেযাম আল-হেযামী আন-নববী। ‘মুহিউদ্দ্বীন’ তাঁর উপাধি এবং ‘আবু যাকারিয়া’ হলো কুনিয়াত তথা উপনাম। তাঁর জীবদ্দশায় তিনি এতোটাই প্রসিদ্ধ ছিলেন এবং ইলম ও তাক্বওয়ার মানদণ্ডে এমন সমুন্নত হতে পেরেছিলেন যে, তাঁকে ‘মুহিউদ্দ্বীন মতান্তরে ‘মুহিউস্ সুন্নাহ’ উপাধিতে ভূষিত করা হয়। ৬৩১ হি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 900

৳ 1,20025% ছাড়