আন্দোলন, রাজনৈতিক দ্বন্দ ও যুদ্ধবিগ্রহ

পিলখানায় পৈশাচিক হত্যাকাণ্ড

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳384

৳ 48020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 96

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

২৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে দেশে বিনা মেঘে বজ্রপাতের মতো এক ঘটনা ঘটে গেল। সরকার (নিশ্চিত নয়), স্বরাষ্ট্র মন্ত্রণালয় (নিশ্চিত নয়), সেনাবাহিনী এমনকি বিডিআর সদর দপ্তরও এ ধরনের ঘটনার জন্য প্রস্তুত ছিল না। অনাকাক্সিক্ষত এ ঘটনায় বিডিআর এর ৫৭ জন চাকুরিরত চৌকশ সেনা অফিসারসহ মোট ৭৪ জন নিহত হন। এ বছর বিডিআর বিদ্রোহের ১৬ বছর পূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশের জনগণ, বিশেষ করে ক্ষতিগ্রস্ত পরিবার এখনও অনেক প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে। কেন এ বিদ্রোহ? কেন নিরপরাধ সেনা অফিসারদেরকে নৃশংসভাবে হত্যা করা হলো? বিডিআর-এর বাইরের কেউ কি এর সাথে জড়িত ছিল? কেন সেনাবাহিনী পিলখানায় অভিযান পরিচালনা করেনি? বিদ্রোহের পেছনে কারও প্ররোচনা ছিল কি?

এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি সরকারের পক্ষ থেকে, অপরটি সেনাবাহিনীর পক্ষ থেকে। বিভিন্ন কারণে এই তদন্ত কমিটিদ্বয় অনেক প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সক্ষম হয়নি। তবে কমিটিদ্বয় এসব প্রশ্নের উত্তর উদ্ঘাটন করতে আলাদা তদন্ত করার জন্য সুপারিশ করে। আমি গ্রন্থটিতে আমার প্রজ্ঞা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিছু প্রশ্নের জবাব তুলে ধরার চেষ্টা করেছি। সত্য প্রকাশের স্বার্থে এ গ্রন্থটি লেখার সিদ্ধান্ত নিই। আশা করি, পাঠকগণ গ্রন্থটিতে অনেক অজানা ও অভ্রান্ত নতুন তথ্য পাবেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম পিলখানায় পৈশাচিক হত্যাকাণ্ড
ইংরেজি নাম pilkhanay poishachik hotyakando
লেখক জেনারেল মইন ইউ আহমেদ
প্রকাশনী এশিয়া পাবলিকেশন্স
বিষয় আন্দোলন, রাজনৈতিক দ্বন্দ ও যুদ্ধবিগ্রহ
পৃষ্ঠা সংখ্যা ২০৮
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৪
জেনারেল মইন ইউ আহমেদ

লেখক সম্পর্কে

জেনারেল মইন ইউ আহমেদ

মঈন উদ্দিন আহমেদ যিনি মঈন ইউ আহমেদ নামে বেশী পরিচিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি ১৫ জুন ২০০৫ হতে ১৫ জুন ২০০৯ পর্যন্ত বাংলাদেশের সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এক-এগারোর মূলনায়ক হিসেবে তিনি প্রেসিডেন্ট ইয়াজউদ্দীনকে জরুরী অবস্থা ঘোষণার মাধ্যমে উপদেষ্টা পরিষদ ভেঙে দেয়ার জন্য রাজী করান।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 384

৳ 48020% ছাড়