সীরাতুন্নবী সা.
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
এ বইটিতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বিষয়কে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। সীরাত-শাস্ত্রের প্রাথমিক পর্যায়ের পাঠকবর্গ,অথবা কর্মব্যস্ততার কারণে যারা ঢাউস সাইজের সীরাতগ্রন্থগুলো পড়তে পারছেন না,তাদের জন্য এটি হতে পারে অনন্য উপহার। কেননা এ বইয়ের প্রতিটি বর্ণনার তাহকিক ও তাখরিজ করা হয়েছে,মান যাচাই করা হয়েছে।
সেইসঙ্গে সীরাত সংশ্লিষ্ট ব্যক্তি,বস্তু ও বিভিন্ন জায়গার নামের বিশুদ্ধ আরবি উচ্চারণের বাংলা রূপ তুলে ধরা হয়েছে। এছাড়া বইটির আরও কিছু বৈশিষ্ট্য হলো-
* সহজ-সরল ও সাবলীল বর্ণনা।
* বাসায় তালিম করার উপযোগী।
* নবী-জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মুখস্থ করতে সহায়ক।
* অনেক বড় মনীষী আলেমের হাতে রচিত।
* চমৎকার ছাপা ও বাঁধাই।
সর্বোপরি আল্লামা সাইয়েদ মুহাম্মদ রাবে হাসানি নদভি রহ. ও মাওলানা সাইয়েদ বেলাল আব্দুল হাই হাসানি নদভি হাফিযাহুল্লাহর তত্ত্বাবধানে অনুবাদ সম্পাদিত হওয়ায় আরবি ভাষার মূল রূহ অনুবাদে হারিয়ে যায়নি। আশা করি,বইটি পাঠক-মনে সীরাতের পবিত্র সৌরভ ছড়িয়ে দেবে,ইনশাল্লাহ।
বইয়ের তথ্য
| নাম | সীরাতুন্নবী সা. |
|---|---|
| ইংরেজি নাম | Siratunnabi (s.) |
| লেখক | আল্লামা মুহিব্বুদ্দীন তাবারি রহ |
| প্রকাশনী | হেরার জ্যোতি প্রকাশন |
| বিষয় | সীরাতে রাসূল (সা.) |
| আইএসবিএন | 9789849771531 |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!