বাংলাদেশ

১০০ শহীদের গল্প

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳277

৳ 38027% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 103

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বিপ্লব কখনো এমনি এমনি আসে না। প্রতিটি বিপ্লবের পেছনে থাকে বেদনার ইতিহাস, ত্যাগের কাহিনি এবং রক্তের সিঁড়ি বেয়ে এগিয়ে যাওয়া এক অদম্য সংগ্রাম। ২০২৪ সালের জুলাই বিপ্লবও তেমনই এক অধ্যায়। প্রায় দুই হাজার শহীদের আত্মত্যাগ এবং ১৮ হাজারের বেশি আহত মানুষের নিঃস্বার্থ সংগ্রামের বিনিময়ে আমরা পেয়েছি ফ্যাসিবাদ মুক্ত এক নতুন বাংলাদেশের সম্ভাবনা। কিন্তু আজ, মাত্র কয়েক মাস পর, আমরা কি সেই স্বপ্ন ভুলতে বসেছি? শহীদদের রক্ত আর আহতদের ত্যাগ কি আমাদের কাছে শুধুই অতীতের গল্প? এই বিপ্লবের আদর্শ এবং স্পিরিট আমাদের হৃদয়ে ধারণ না করলে সেই ইতিহাস ধীরে ধীরে মিলিয়ে যাবে। এই চিন্তা থেকেই জুলাই বিপ্লবে ১০০ শহিদের গল্প' রচনার প্রয়াস। এই বইয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি সেই সব মর্মস্পর্শী ১০০ জন শহিদের বীরত্বগাথা, যারা আমাদের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাদের কাহিনিগুলো আমাদের ভবিষ্যৎ গড়ার দিকনির্দেশনা। আমাদের দায়িত্ব শুধু এই গল্পগুলো সংরক্ষণ করা নয়, বরং তা ছড়িয়ে দেওয়া-পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। কারণ, জাতি তার ইতিহাস ভুললে পথ হারায়। আশা করি, এই বই পাঠকদের অনুপ্রেরণা জোগাবে এবং আমাদের সেই আদর্শের প্রতি আরও একবার প্রতিশ্রুতিবদ্ধ হতে শেখাবে। লেখক

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ১০০ শহীদের গল্প
ইংরেজি নাম 100-shohider golpo
লেখক মোঃ মতিউর রহমান
প্রকাশনী মিফতাহ প্রকাশনী
বিষয় বাংলাদেশ,জুলাই অভ্যুত্থান
আইএসবিএন 9789843609991
পৃষ্ঠা সংখ্যা ২০৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
মোঃ মতিউর রহমান

লেখক সম্পর্কে

মোঃ মতিউর রহমান

মোঃ মতিউর রহমান ১৯৮৯ সালে রাজশাহী জেলার বাগমারা উপজেলাধীন ঝাড়গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশবকাল সেখানেই কাটে। পড়ালেখায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি এ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। শিক্ষা জীবন শেষে ২০১৫ সালের ১ জানুয়ারী জেড. এইচ শিকদার কার্ডিয়াক কেয়ার এ্যান্ড রিসার্চ সেন্টারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। এর কিছুদিন পর...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 277

৳ 38027% ছাড়