ফেরারি রাজপুত্র
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
খুলাফায়ে রাশিদুনের পর সম্পূর্ণ মুসলিম বিশ্বের একক অধিপতি হিসেবে প্রতিষ্ঠিত হলো উমাইয়াদ বংশ, শুরু হলো উমাইয়াদ খিলাফতের যুগ। পুরো মুসলিম বিশ্বকে ৯০ বছর শাসন করার পর আব্বাসিদ বিপ্লবে পতন ঘটল উমাইয়াদ খিলাফাতের।রক্তের গঙ্গা বয়ে গেল উমাইয়াদদের ঘাঁটিতে পুরো সিরিয়া জুড়ে! হত্যা করা হলো খলিফাকে তো বটেই, তাঁর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পারিষদ-উপদেষ্টা সবাইকে; রক্ষা পেলেন না কেউই। উমাইয়াদ বংশের প্রায় ৮০ জন তরুণ রাজপুত্রকে ধরে ধরে হত্যা করা হলো।
একজনমাত্র উমাইয়াদ প্রিন্স আব্বাসিদদের হত্যাকাণ্ড থেকে প্রাণ বাঁচাতে সক্ষম হলেন। বাইশ বছরের তরুণ সেই উমাইয়াদ রাজপুত্র রক্তাক্ত দামেস্ক থেকে শুধু একজন গ্রিককদেশীয় মুসলিম বন্ধুকে সাথে নিয়ে, চারদিকে ছড়ানো শত শত আব্বাসিদ আততায়ীর চোখ এড়িয়ে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে হাজির হলেন পৃথিবীর আরেক প্রান্তে এবং তৈরি করলেন এক নতুন ইতিহাস!লেখক শুধু এই পৃথিবীকে একবারের জন্য হলেও মনে করিয়ে দিতে চেয়েছেন সেই সত্যিকারের নায়কের কথা, সেই সত্যিকারের বন্ধুত্বের গল্প আর দুজনের এক অবিশ্বাস্য অভিযানের কথকতা।
বইয়ের তথ্য
| নাম | ফেরারি রাজপুত্র |
|---|---|
| ইংরেজি নাম | Ferari Rajputro |
| লেখক | গালীব বিন মোহাম্মদ |
| প্রকাশনী | আদর্শ |
| বিষয় | ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গবেষণা ও প্রবন্ধ |
| আইএসবিএন | 9789849950844 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৫২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 152 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849950844 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
