ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন
আরবী ভাষা শিক্ষা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
অনেক বয়স্ক ভাই আরবি শিখতে চান। তাদেরকে একটি সহায়ক বইয়ের খোঁজ দিচ্ছি।
বইটির নাম ‘আরবি ভাষা শিক্ষা’
বইটির লেখক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে বি.এ (অনার্স) ও এম.এ ডিগ্রি লাভ করেছেন। এ বইটি হচ্ছে লেখকের মাস্টার্স ডিগ্রির জন্যে উপস্থাপিত গবেষণামূলক অভিসন্দর্ভ।
#বইটির বৈশিষ্ট্য
* কুরআন ও হাদীসের অর্থ বোঝার উপযোগী আরবী ভাষা শিক্ষার একটি গবেষণালব্ধ ও অনন্য গ্রন্থ।
* মাদরাসার ছাত্র-শিক্ষক ও আরবী শিখতে আগ্রহী সাধারণ শিক্ষিতদের উপযোগী করে বইটি রচনা করা হয়েছে।
* বইটির মাঝে আরবী নাহব্ ও সারফ-এর নিয়মগুলো প্রয়োগ করে ধারাবাহিকভাবে আরবী বাক্য গঠনের অনুশীলন রয়েছে।
* বইটি পড়ে দ্রুত আরবী বাক্য গঠনরীতি রপ্ত করা,বাক্যের পদসমূহ নির্ণয় করা অর্থাৎ তারকীব শেখা,নির্ভুলভাবে এরাব লাগানো,শুদ্ধরূপে বাক্যগঠন করা এবং বাক্যের সঠিক অনুবাদ করা সহজ হবে।
#বইটিতে কী আছে?
বইটিকে ৬০টি পাঠে সাজানো হয়েছে। প্রতিটি পাঠে ৩টি পর্ব রয়েছে-
১. প্রস্তুতিমূলক পাঠ (ইদাদ)।
২. প্রস্তুতিমূলক পাঠ সংশ্লিষ্ট ব্যাকরণ সম্পর্কীয় নিয়মাবলী (কাওয়াইদ)।
৩. অনুশীলনী (তামরীন)।
#বইটির উপকারিতা
১ কুরআন শরীফ শুদ্ধরূপে পাঠ করতে পারবে।
২ কুরআন শরীফের অনুবাদ করতে পারবে।
৩ শাব্দিক ও ব্যাকরণ সম্পর্কীয় নিয়মাবলী বিশ্লেষণের পাশাপাশি শব্দের শেষাক্ষরে যবর, যের, পেশ ও জযম হওয়ার কারণ চিহ্নিত করতে পারবে অর্থাৎ বাক্যের পদবিন্যাস বা তারকীব করতে পারবে।
৪ হাদীস শরীফ শুদ্ধরূপে পাঠ করতে পারবে।
৫ হাদীস শরীফের অনুবাদ করতে পারবে এবং শাব্দিক ও ব্যাকরণ সম্পর্কীয় নিয়মাবলী বিশ্লেষণের পাশাপাশি বাক্যের মাঝে শব্দের হালত এবং যবর,যের,পেশ ও জযমের জায়গা চিনতে পারবে।
৬ আরবী ভাষায় রচিত প্রাথমিক কিতাবাদি শুদ্ধরূপে পাঠ,অনুবাদ ও বিশ্লেষণ করতে পারবে।
৭ আরবীতে শুদ্ধরূপে রচনা লিখতে ও কথা বলতে পারবে।
৮ আরবীতে ভাষণ দিতে পারবে। অন্যের ভাষণ বক্তার মান অনুযায়ী ৫০%-৭০% বুঝতে পারবে।
বইয়ের তথ্য
| নাম | আরবী ভাষা শিক্ষা |
|---|---|
| ইংরেজি নাম | arobi vasha sikkha |
| লেখক | মাওলানা মুহাম্মদ অছিউর রহমান |
| প্রকাশনী | মাকতাবাতুদ দাওয়াহ |
| বিষয় | তাফসীর বিভাগ,সাহিত্য, সাংবাদিকতা, বক্তৃতার কৌশল, ভাষা ও ব্যকরণ,,কওমী পাঠ্য কিতাব |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৫৫ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | বোর্ড বুক |
| প্রথম প্রকাশ | ২০১৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!