ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন

ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গবেষণা ও প্রবন্ধ

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম (২য় খণ্ড) ৪৭ থেকে ৭১ এবং প্রাসঙ্গিক কথা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳936

৳ 1,44035% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 504

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

১৭৫৭ সালের ২৩শে জুন পলাশী বিপর্যয়ের মধ্যদিয়ে আমরা আমাদের স্বাধীনতা হারিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের গোলামির শৃঙ্খলে বাঁধা পড়ি। অতঃপর সুদীর্ঘ ১৯০ বছরের সশস্ত্র ও নিয়মতান্ত্রিক সংগ্রামের ফলশ্রুতিতে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের গোলামির শৃঙ্খল থেকে মুক্ত হই।

৫৫ হাজার বর্গমাইল এলাকার এ ভূখন্ড স্বাধীন পাকিস্তানের পূর্বাংশ হিসেবে আত্মপ্রকাশ করে। ফলে চরমভাবে অবহেলিত ও উপেক্ষিত এ অঞ্চলের ৪ কোটি ভাগ্যাহত ভুখানাঙ্গা মুসলমান সেদিন একটি স্বাধীন জাতির মর্যাদা লাভ করতে পেরেছিল।

তারও চব্বিশ বছর পর আজকের পৃথক রাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয় ঘটে সাবেক পাকিস্তান ভেঙ্গে, যার উদ্ভব ঘটতে পেরেছিল সাবেক পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বাংলাভাষী মুসলমানদের এক স্বাতন্ত্র্য জাতীয়তাবোধ থেকে। সাবেক পাকিস্তানে বাংলাভাষীরা ছিলেন জনসংখ্যায় অর্ধেকের বেশি। পাকিস্তানের দুই অংশের মধ্যে দূরত্ব ছিল ১৭০০ কিলোমিটার। ভাষা ও ভৌগোলিক ব্যবধান সৃষ্টি করেছিল একটা স্বতন্ত্র জাতীয়তাবোধ, ভিন্ন জাত্যাভিমান। পাকিস্তান আন্দোলনে আমাদের অবদান বেশি ছিল বিধায় পাকিস্তান রাষ্ট্রের কাছে আমাদের দাবি এবং প্রত্যাশাও ছিল অনেক। তবে এ কথা সত্য যে, পাকিস্তান রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি ঘটেনি বলেই আমরা ভাষা আন্দোলন করেছি, স্বায়ত্তশাসনের দাবিতে স্বাধিকার আন্দোলন করেছি এবং পরিশেষে পাকিস্তানী শাসন ও শোষণের নাগপাশ থেকে চূড়ান্ত মুক্তির লক্ষ্যে আমরা লিপ্ত হয়েছি স্বাধীনতা সংগ্রামে।আর সে স্বাধীনতা যুদ্ধই ছিনিয়ে আনে ১৬ই ডিসেম্বরের মহান বিজয়। কাজেই আমাদের মূল দাবির একটি অংশ সাতচল্লিশে পূরণ হয়, অপর অংশ পূরণ হয় একাত্তরে। আর তাই, প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যকার সীমান্ত রেখা আজ এক বাস্তব সত্য।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম (২য় খণ্ড) ৪৭ থেকে ৭১ এবং প্রাসঙ্গিক কথা
ইংরেজি নাম Bangladesher Shadhinota Sangram (2- Khondo) 47 Theke 71 Ebong Prashongig Kotha
লেখক মেজর জেনারেল (অব.) এম. এ. মতিন
প্রকাশনী ঋদ্ধ প্রকাশন
বিষয় ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গবেষণা ও প্রবন্ধ
আইএসবিএন 978-984-99040-8-3
পৃষ্ঠা সংখ্যা ৯০৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
মে

লেখক সম্পর্কে

মেজর জেনারেল (অব.) এম. এ. মতিন

ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গবেষণা ও প্রবন্ধ বিষয়ক লেখক · প্রকাশক: ঋদ্ধ প্রকাশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 936

৳ 1,44035% ছাড়