হাদীস বিষয়ক আলোচনা

বিষয় ভিত্তিক ৫০০ হাদিস

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳400

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মৌন সম্মতিকে হাদিস বলা হয়। সাহাবি ও তাবেয়ীদের কথা,কাজ ও মৌন সম্মতি হাদিস। কুরআনুুল কারীমের অনেক নির্দেশ, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত নির্দেশ ও সাহাবিগণের কর্ম-পদ্ধতি সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে, হাদিস ইসলামী জীবন-ব্যবস্থার দ্বিতীয় উৎস ও ভিত্তি। বস্তুত মুসলিম উম্মাহর সকল যুগের সকল মানুষ এ বিষয়ে একমত।

সাহাবিগণের যুগ থেকে শুরু করে সকল যুগে হাদিস শিক্ষা, সংকলন, ব্যাখ্যা এবং হাদিসের আলোকে মানব জীবন পরিচালিত করার প্রচেষ্টা অব্যাহত ছিল।আর এভাবেই গড়ে উঠেছে হাদিস বিষয়ক সুবিশাল জ্ঞান-ভান্ডার।তবে কতিপয় ইহূদী-খৃস্টান প্রাচ্যবিদ পন্ডিত ও মুসলিম উম্মাহর কোনো কোনো পন্ডিত বিভিন্ন সময়ে ও বিভিন্ন ভাবে হাদিসের গুরুত্ব অস্বীকার করতে চেষ্টা করেছেন। তারা বলে- কুরআনেই সব কিছুর বর্ণনা রয়েছে, কাজেই হাদিস নিষ্প্রয়োজনীয়।হাদিসের বর্ণনা ও সংকলন বিষয়ক কিছু আপত্তি উত্থাপন করে দাবি করে যে, হাদিসের মধ্যে অনেক জালিয়াতি প্রবেশ করেছে, কাজেই তাঁর উপর নির্ভর করা যায় না।

আবার কিছু হাদিস উল্লেখ করে হাদিসের মধ্যে বিজ্ঞান বা জ্ঞান বিরোধী কথাবার্তা বা বৈপরীত্য আছে বলে প্রমাণ করার চেষ্টা করে।আমাদের সকল আলোচনা এবং সাহাবিগণের যুগ থেকে আজ পর্যন্ত মুসলিম উম্মাহর সকল শ্রমের মূল ভিত্তিটিই হলো এটা যে, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ ছাড়া কুরআন পালন, ইসলাম পালন বা মুসলমান হওয়া যায় না। আমাদের জীবন চলার অন্যতম পাথেয় হাদিসে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

হাদিস বাদ দিলে আর কোনোভাবেই কুরআন মানা বা ইসলাম পালন করা যায় না। এইসব নানাবিধ কারণে প্রতিটি মানুষের ঘরে বর্তমান সময়ে বিষয় ভিত্তিক হাদিস সংকলনের যেকোন একটি গ্রন্থ থাকা জরুরি। যাতে দ্বীনি পরিবেশে ঈমানদার হিসেবে জীবনযাপন করা সহজ হয়। আর সেই খোরাকটুকু পাবেন বিষয় ভিত্তিক ৫০০ হাদিস-এর এই বইটিতে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বিষয় ভিত্তিক ৫০০ হাদিস
ইংরেজি নাম Bishoy Vittik-500- Hadiths
লেখক মহিউদ্দিন বিন জুবায়েদ
প্রকাশনী কলি প্রকাশনী
বিষয় হাদীস বিষয়ক আলোচনা
আইএসবিএন 9789843959089
পৃষ্ঠা সংখ্যা ১৮৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
মহ

লেখক সম্পর্কে

মহিউদ্দিন বিন জুবায়েদ

মহিউদ্দিন বিন জুবায়েদ নব্বই দশকের কবি। ১৩৮৭ বাংলা সনের ১৭ই আষাঢ় শেরপুর সদর উপজেলার চৈতনখিলা গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা মৌলভী মোহাম্মদ জোবায়েদ উল্লাহ। নবম শ্রেণি থেকেই লেখালেখি শুরু। বর্তমানে জাতীয় দৈনিক সমকাল, নয়াদিগন্ত, বাংলাদেশ প্রতিদিন, সুপ্রভাত বাংলাদেশ, প্রতিদিনের সংবাদ, সময়ের আলো, ভোরের কাগজ, বাংলাদেশের খবর, পূর্বদেশ, করতোয়া, সংগ্রাম, মানবকণ্ঠসহ স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, দ্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 400