ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৮টি পাতা পড়ে দেখুন

বাংলা কবিতা

প্রেম ও দ্রোহের নির্জন অভিসার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳188

৳ 25025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 62

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

প্রেম ও দ্রোহ, এই দুইটি শব্দ মানবজীবনের দুইটি ভিন্ন প্রান্তকে বোঝায়। প্রেম মানবজীবনের একটি মৌলিক অনুভূতি। প্রেম মানুষে মানুষে সম্পর্কের ভিত্তি স্থাপন করে। একদিকে রয়েছে গভীর প্রেম— ভালোবাসা, গভির অনুরাগে, স্নেহ, মায়া ও অনুভূতি, তেমনি অন্য দিকে রয়েছে অন্যায় অবিচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ ও বিদ্রোহের চেতনা।প্রেম পরিবার, বন্ধু—বান্ধব, আত্মীয়—স্বজন এবং জীবনসঙ্গীর মধ্যে গভীর সম্পর্ক তৈরি করে। একসঙ্গে জীবনের পথ চলতে অনুপ্রাণিত হয়।

আর দ্রোহ হল অন্যায়, অবিচার, শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ ও প্রতিরোধের মানসিকতা। প্রেম ও দ্রোহ একে অপরের পরিপূরক হতে পারে। প্রকৃতপক্ষে, সত্যিকারের প্রেম প্রায়শই দ্রোহের জন্ম দেয়। যখন কোন মানুষ বা সমাজ অন্যায় ও অবিচারের শিকার হয়, তখন তাদের মধ্যে দ্রোহের জন্ম হয়। দ্রোহ মানুষকে তাদের অধিকার আদায় করতে সমাজে পরিবর্তন আনতে এবং একটি সুন্দর ও ন্যায়সঙ্গত জীবন প্রতিষ্ঠার জন্য উৎসাহিত করে।যখন মানুষ গভীরভাবে কাউকে ভালোবাসে, তখন তারা সেই মানুষটির কষ্ট ও দুঃখ অনুভব করে। এই অনুভূতি তাদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের জন্ম দিতে পারে।

আবার, দ্রোহের মাধ্যমে মানুষ তাদের সমাজের প্রতি ভালোবাসার প্রমাণ দেয়।যদিও এ কবিতামালায় আমার চিন্তা ভাবনার সীমাবদ্ধতা আছে, তবুও আশা করি প্রেম ও দ্রোহ নিয়ে লেখা কবিতার বইটি সুহৃদ পাঠকের মনোজগতে একটু হলেও জায়গা করে নিবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্রেম ও দ্রোহের নির্জন অভিসার
ইংরেজি নাম Prem O Droher Nirjon Ovishar
লেখক আনোয়ার হোসেন লিখন
প্রকাশনী হাওলাদার প্রকাশনী
বিষয় বাংলা কবিতা
আইএসবিএন 9789843934109
পৃষ্ঠা সংখ্যা ৬০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
আনোয়ার হোসেন লিখন

লেখক সম্পর্কে

আনোয়ার হোসেন লিখন

আনোয়ার হোসেন লিখন একজন কবি, সাংবাদিক ও সাহিত্যিক। তিনি আধুনিক বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে পরিচিত। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি সাংবাদিকতায় জড়িত। খুব ছোটবেলায় লেখালেখির প্রতি ভালোবাসা হয়। তিনি তার কবিতায় মরমি ভাবনা, মানবতাবাদ, প্রেম ও দ্রোহ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তার কবিতায় ফুটিয়ে তুলতে চেয়েছেন। আনোয়ার হোসেনে লিখনের কবিতার প্রধান বৈশিষ্ট্য হল তার কাব্যিক গভীরতা এবং...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 188

৳ 25025% ছাড়